Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দ্বিতীয়াতে মহানগরের ১৬টি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) মহালয়ার দিন থেকেই উদ্বোধন করছেন  পুজো (PUJA)। গত রবিবার মহানগরের ৫টি পুজো উদ্বোধন করার পরে চেতলা অগ্রণী’র মঞ্চ থেকে রাজ্যের ২৬৩টি পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন তিনি। প্রতিপদের দিনে একডজন পুজো উদ্বোধন করার পরে দ্বিতীয়াতে ১৬টি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী (CM)।

মঙ্গলবার ৩ টা ৩২ নাগাদ ভবানীপুর শীতলা মন্দিরের পুজো উদ্বোধন করেন তিনি। তারপর আলিপুর সর্বজনীন, চেতলা কোলাহল, একডালিয়া, গড়িয়াহাটের ফাল্গুনী সংঘ, গড়িয়াহাটের সিংহী পার্ক, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, হিন্দুস্তান পার্ক, শিব মন্দির, মুদিয়ালি, ৬৬ পল্লী, বাদামতলা আষাঢ় সংঘ, সংঘশ্রী, মুক্তদল এবং সবশেষে  ত্রিধারায় উপস্থিত হয়ে সেই পুজো উদ্বোধন করেন তিনি।

মণ্ডপে মণ্ডপে গিয়ে ফিতে কেটে, প্রদীপ প্রজ্জ্বলন, বিগ্রহে পুষ্পার্ঘ্য নিবেদন করেন তিনি। বিভিন্ন পুজো সংস্থার পক্ষ থেকে তাঁকে বরণ করে নেওয়া হয় আন্তরিকতার সঙ্গে।  পুজো সংস্থাগুলির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল কাঁসর, ঢাক, শঙ্খ ও উলুধ্বনির। আবার চেতলা কোলাহলে আয়োজন করা হয়েছিল আদিবাসী নৃত্যের। ত্রিধারা’র মঞ্চ থেকে রাজ্যের বিভিন্ন জেলার প্রায় ৪০০টি পুজো ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

পরিচারিকা থেকে MLA, জানুন বিজেপির কলিতা মাঝির অনুপ্রেরণামূলক যাত্রার গল্প

বিয়ের আসরে ডেলিভারি বয়কে ২১০০ টাকার নোটের মালা পরিয়ে দিলেন বর-কনে, ভিডিও ভাইরাল

পুরো রাত ঘুমানোর পরেও কেন কাটছে না ক্লান্তি? জেনে নিন সারাদিন ঘুম ঘুম পাওয়ার আসল কারণ

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৫০৩ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে