আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কংগ্রেস সভাপতির দৌড়ে দিগ্বিজয় সিং, ৩০ সেপ্টেম্বর জমা দেবেন মনোনয়ন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Madhya Pradesh Former CM)  কমল নাথ (Kamal Nath) লড়াইয়ের ময়দান ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গেই কংগ্রেস সভাপতি (Congress President) হওয়ার দৌড়ে নেমে পড়লেন আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং (Digvijaya Singh)। সূত্রের খবর, আজ বুধবার রাতেই ভোপাল থেকে দিল্লি পৌঁছচ্ছেন তিনি। আগামী ৩০ সেপ্টেম্বর মনোনয়ন জমা দিতে পারেন।

দীর্ঘ দুই দশক বাদে কংগ্রেসের সভাপতি (Congress President) নির্বাচন হচ্ছে। আর ওই নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে। ইতিমধ্যেই সভাপতি পদে লড়ার জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন বিক্ষুব্ধ জি-২৩ গোষ্ঠীর অন্যতম সদস্য তথা তিরুঅনন্তপুরমের সাংসদ (Thiruvananthapuram MP) শশী থারুর (Shashi Tharoor)। গান্ধি পরিবারের স্নেহধন্য তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী (Rajsthan CM) অশোক গহলৌতও (Ashok Gehlot) দলের সভাপতি পদের লড়াইয়ে সামিল হতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু গত কয়েকদিন ধরে পরিস্থিতি অনেকটা বদলেছে। গান্ধি পরিবারের সঙ্গে তাঁর দুরত্ব তৈরি হয়েছে। মরু রাজ্যের মুখ্যমন্ত্রী পদ আঁকড়ে থাকার জন্য তিনি ভোটে নাও লড়তে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।

শশী (Shashi Tharoor) ও গহলৌত (Ashok Gehlot) ছাড়াও কংগ্রেস সভাপতি পদের ভোটের লড়াইয়ে বেশ কয়েকজন কংগ্রেস নেতার নাম নিয়ে জোর চর্চা চলছে। তাদের মধ্যে রয়েছেন রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে ( Mallikarjun Kharge), প্রাক্তন রেলমন্ত্রী পবন বনশল (Pawan Bansal) ও এআইসিসি’র সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল ( KC Venugopal)। যদিও এখনও তাঁরা ঝেড়ে কাশছেন না। তবে তার মধ্যেই গান্ধি পরিবারের ঘনিষ্ঠ তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং সভাপতি পদের দৌড়ে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে দলের শীর্ষ পদে কাকে সমর্থন করা হবে, তা নিয়ে গান্ধি পরিবার ধর্ম সঙ্কটে পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Published by:

Share Link:

More Releted News:

গেরুয়া চোলা পরতেই হরভজন-সহ দলবদলুদের নিরাপত্তা দিল শাহের মন্ত্রক

শ্বশুরবাড়িতে জামাইয়ের তাণ্ডব! স্ত্রী-শাশুড়িকে নৃশংস ভাবে খুন, শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

কনস্টেবল প্রেমিকের স্ত্রী-পুত্রকে ৩২ বার ছুরির কোপ, প্রকাশ্যে হাড়হিম করা ঘটনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ