কাবুলের স্কুলে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১০০ পড়ুয়া

আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের কাবুলিওয়ালার দেশে রক্তের স্রোত। শুক্রবার রাজধানী কাবুলে (Kabul)  একটি শিয়া শিক্ষা প্রতিষ্ঠানে (Shia education centre) পরীক্ষা চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ১০০ পড়ুয়া প্রাণ হারিয়েছে। গুরুতর জখম হয়েছে আরও অর্ধ শতাধিক পড়ুয়া ও শিক্ষক। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার না করলেও পুলিশ আধিকারিকদের সন্দেহ হামলার পিছনে তালিবানের কট্টর বিরোধী ইসলামিক স্টেট (খোরাসান)-এর হাত রয়েছে।

আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম ‘টোলো নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, কাবুলের পশ্চিমে দস্ত-ই-বারচিতে (Dasht-e-Barchi) ‘কাজ’ (Kaaj) নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ((Shia education centre) পড়ুয়ারা যখন পরীক্ষায় ব্যস্ত তখনই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে পুরো চত্বর কেঁপে ওঠে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ছিন্নভিন্ন হয়ে যায় পরীক্ষায় ব্যস্ত শিশুরা। রক্তে ভেসে যায় শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক ক্লাস রুম। বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে অধিকাংশ পড়ুয়ার শরীর থেকে হাত ও পা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ঘটনার পরে স্থানীয় বাসিন্দারাই প্রথম ছুটে এসে উদ্ধারকার্যে হাত লাগান। পরে পুলিশ এসে আহত ও নিহতদের হাসপাতালে পাঠায়।

কাবুল পুলিসের এক মুখপাত্র জানিয়েছেন, এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরক বোঝাই পোশাক পড়ে শিক্ষা প্রতিষ্ঠানটিতে ঢুকে বিস্ফোরণ ঘটায়। যে শিক্ষা প্রতিষ্ঠানে ওই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে  সেই শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশ পড়ুয়াই শিয়া ও হাজারা সম্প্রদায়ের। শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণের নিন্দা জানিয়েছেন আফগানিস্তান সরকারের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র আবদুল নাফি টেকর।

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির