ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে পদপিষ্ট হয়ে হত শতাধিক

রিপোর্ট তলব করেছে ফিফা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার ফুটবল মাঠে ভয়াবহ দুর্ঘটনা। পায়ের তলায় চাপা পড়ে প্রাণ হারালেন ১৭৪ জন। কোনও কোনও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মৃতের সংখ্যা ১৮০ থেকে ১৯০।  ঘটনায় আহত প্রায় দুশোর কাছাকাছি।

দুর্ঘটনাটি ঘটে শনিবার রাতে পূর্ব জাভায়। খেলা ছিল  স্থানীয়ক্লাব আরেমা এফসি বনাম পেরসেবায়া সুরাবায়ার মধ্যে। আরেমা এফসি পরাজিত হওয়ায় দলীয় সমর্থকেরা মাঠে তাণ্ডব শুরু করে। স্টেডিয়ামে শুরু হয় ভাঙচুর। ফুটবল মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের লক্ষ্য় করে তারা কাচের বোতল, চেয়ার, পাথর ছুড়তে থাকে। আরেমা এফসির সমর্থকেরা প্রতিদ্বন্দ্বী ক্লাবের খেলোয়াড়দের নিশানা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটাতে শুরু করে। কাঁদানে গ্যাসের সেল ফাটানোর পাশাপাশি পুলিশ লাঠিচার্জ শুরু করে। পুলিশের তাড়া খেয়ে মাঠে উপস্থিত দর্শক স্টেডিয়ামের বাইরে বেরিয়ে আসতে হুড়োহুড়ি শুরু করে। একে একে পায়ের তলায় পড়তে শুরু করে।  

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভয়াবহ দুর্ঘটনা, যা দেখে সকলে প্রায় শিউড়ে উঠেছে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, খেলা শেষ হতেই আরেমা এফসির সমর্থকেরা গ্যালারি থেকে রে রে করে মাঝমাঠে ঢুকে পড়ে বিপক্ষ শিবিরের খেলোয়াড়দের ওপর চড়াও হয়।  পেরসেবায়া সুরাবায়ার খেলোয়াড়েরা মার খাওয়ার হাত থেকে বাঁচতে ড্রেসিং রুমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। নিরাপত্তার দায়িত্বে থাকা রায়ট পুলিশ উন্মত্ত দর্শকদের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যায়। কয়েকজন নিরাপত্তারক্ষীকে দেখা গিয়েছে  এফসির সমর্থকদের মাটিতে ফেলে পেটাতে। পরিস্থিতি একসময় হাতের বাইরে বেরিয়ে গেলে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়। দর্শক একসঙ্গে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলে তখনই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়েছে ফিফা। তারা ইন্দোনেশিয়া ফুটবল ফেডারেশনের কাছে ঘটনার সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। 

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল