বাঘের হামলায় সুন্দরবনে মৃত মৎস্যজীবী

পাথরপ্রতিমার দাসপুর এলাকা থেকে যন্ত্রচালিত ভটভটি নৌকোয় কলসদ্বীপের উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন শঙ্কর ও তাঁর সঙ্গীরা। লক্ষ্য ছিল কাঁকড়া ধরা। কিন্তু সোমবার রাতে তাঁদের নৌকায় হামলা চালায় বাঘ। আর সেই হামলাতেই মারা যান শঙ্কর।  

Share:

নিজস্ব প্রতিনিধি: সুন্দরবনের বুকে বাঘের হামলায় আবারও এক তরুণ মৎস্যজীবীর মৃত্যু হল। মৃত মৎস্যজীবী শঙ্কর ভক্তা(২৩) স্ত্রী ও সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরেই দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের জি-প্লটে শ্বশুরবাড়িতে থাকতেন। যদিও তাঁর আসল বাড়ি পাথরপ্রতিমারই দ্বারকাপুরে। শুক্রবার শঙ্কর তাঁর শ্যালক উত্তম নায়েক, শ্যালকের স্ত্রী তপতী নায়েক ও প্রতিবেশী জয়ন্তী ভক্তা, হুকুল ভক্তা, সুভাষ ভক্তা ও গুরুবাড়ি ভক্তার সঙ্গে সুন্দরবনে রওয়ানা দেয় কাঁকড়া ধরার জন্য। পাথরপ্রতিমার দাসপুর এলাকা থেকে তাঁরা যন্ত্রচালিত ভটভটি নৌকোয় কলসদ্বীপের উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন। সোমবার রাতে সেখানেই তাঁদের নৌকায় হামলা চালায় বাঘ। আর সেই হামলাতেই মারা যান শঙ্কর।  

জানা গিয়েছে, সোমবার রাতে নৌকোয় বসে রাতের খাওয়াদাওয়ার সময় বাঘ হামলা চালায় শঙ্করের ওপর। শঙ্করের সঙ্গীরা কোনওক্রমে তাঁকে বাঘের মুখ থেকে ছিনিয়ে আনলেও বাঘের থাবায় গুরুতর জখম হয় শঙ্কর।  এদিন সকালে তাঁকে মাধবনগর হাসপাতালে আনা হলে সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা প্রসঙ্গে শঙ্করের সঙ্গী জয়ন্তী ভক্তা জানান, ‘গতকাল রাতে ৮টার সময় নৌকোয় বসে খাচ্ছিলাম সবাই। তখন হঠাৎ করে বাঘ পিছন দিক থেকে শঙ্করের ঘাড়ে কামড় বসায়। নৌকো থেকে টেনে নামিয়ে নেয় জলে। সঙ্গে সঙ্গে আমরা কয়েকজন কাঁকড়া ধরার শাবল দিয়ে পালটা আক্রমণ করি বাঘকে। কয়েকজন নৌকো থেকেই পা টেনে শংকরকে বাঘের মুখ থেকে ছাড়ানোর চেষ্টা করে। তার জেরেই বাঘ শঙ্করকে ছেড়ে বনে ঢুকে যায়। কিন্তু তাতেও তো ওকে বাঁচানো গেল না। শেষ রক্ষা আর হল কই।’

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চন্দ্র-কেতুর মিলনে কাল সর্প যোগ, আগামী ১৪ দিন জীবন তছনছ হয়ে যাবে ৪ রাশির জাতকদের

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি