বাড়ছে সংক্রমণ, লকডাউন ঘোষণা

শুধুমাত্র জরুরি পরিষেবাকে ছাড় দেওয়া হয়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সংক্রমণে লাগাম পরাতে চিনের লানঝউ শহরে জারি হল লকডাউন। স্থানীয় প্রশাসনের তরফ থেকে এলাকবাসীকে বলা হয়েছে, বিশেষ প্রয়োজন না হলে তাঁরা যেন বাড়ির বাইরে বের না হন। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, চিনে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৯জন। এর মধ্যে লানঝাউ প্রদেশে আক্রান্তের সংখ্যা ছয়। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর,  চিনের ‘ইনার মঙ্গোলিয়া’  অঞ্চল ইজিন কাউন্টিতে ৩৫ হাজারে বেশি বাসিন্দাকে গৃহবন্দি করা হয়েছে। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ঘরের বাইরে পা রাখলেই তা সামাজিক অপরাধ হিসেবে গণ্য হবে। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। ইজিন কাউন্টিকে হটস্পট হিসেবে দেখছে চিন সরকার। সরকারি ভাষ্যে বলা হয়েছে, এখনও পর্যন্ত মোট আক্রান্তের এক তৃতীয়াংশ এই এলাকার বাসিন্দা।

জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্তা উ লিয়ানগিউ জানিয়েছেন, রাজধানী বেজিংয়ে নতুন করে বেশ কয়েকজনের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি দেশের যে সব অঞ্চলে নতুন করে করোনায় আক্রান্তের সন্ধান মিলছে, সেই সব এলাকার বাসিন্দাদের রাজধানী বেজিংয়ে ঢুকতে হলে দেখাতে হবে করোনার নেগেটিভ রিপোর্ট। পাশাপাশি তাদের দু সপ্তাহ কড়া নজরদারিতে থাকতে হবে।

চিন কোভিড সংক্রমণকে ‘জিরো টলারেন্স’ পলিসি হিসেবে দেখছে। দেশের ৭৬ শতাংশ বাসিন্দাদের টিকাকরণ সম্পূর্ণ হয়ে গিয়েছে। অন্যদিকে, পাঁচটি প্রদেশে  ৩ থেকে ১১ বছরের বাচ্চাদের শীঘ্রই টিকাকরণ শুরু হবে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার