আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লির কেন্দ্রীয় বিদ্যালয়ের শৌচালয়ে ১১ বছরের ছাত্রীকে ধর্ষণ দুই সিনিয়র ছাত্রের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর এক কেন্দ্রীয় বিদ্যালয়ের ( Kendriya Vidyalaya) দুই সিনিয়র ছাত্রের যৌন লালসার শিকার হল বছর এগারোর এক ছাত্রী। স্কুলের শৌচালয়ের (washroom) দরজা বন্ধ করে দুই সিনিয়র ছাত্র ছাত্রীটিকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। ন্যক্কারজনক ঘটনার পরেই স্কুলের এক শিক্ষকের কাছে নালিশ ঠুকেছিল ওই নাবালিকা ছাত্রী। কিন্তু দুই নরপিশাচের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় গত মঙ্গলবারই দিল্লি পুলিশের (Delhi Police) কাছে ছাত্রীটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। ওই ঘটনার কথা জানতে পেরেই স্বতঃপ্রণোদিত হয়ে দিল্লি পুলিশ ও সংশ্লিষ্ট স্কুলের অধ্যক্ষের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন (Chairperson, Delhi Commission for Women) স্বাতী মালিওয়াল (Swati Maliwal)।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জুলাই মাসে কেন্দ্রীয় বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়া দুই ছাত্রের সঙ্গে ওয়াশ রুমে যাওয়ার সময়ে আচমকাই ধাক্কা লাগে ১১ বছরের ছাত্রীটির। ঘটনার জন্য সিনিয়রদের কাছে ক্ষমাও চেয়ে নেয় সে। কিন্তু দুই সিনিয়র ছাত্র ওই ছাত্রীকে একটি শৌচালয়ে তুলে নিয়ে যায়। তার পরে শৌচালয়ের ভিতরেই বলপূর্বক ধর্ষণ করে। ঘটনার কথা কাউকে জানালে পরিণতি ভয়ঙ্কর হবে বলে হুমকিও দেয়। ওই ঘটনার পরেই স্কুলের এক শিক্ষকের কাছে বিষয়টি জানিয়েছিল নির্যাতিতা ছাত্রী। শিক্ষক জানান, ‘অভিযুক্তদের স্কুল থেকে বের করে দেওয়া হবে। কাউকে বিষয়টি জানানোর দরকার নেই।’

কেন এক ছাত্রীকে স্কুলেরই দুই সিনিয়র ছাত্রের ধর্ষণের মতো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালালেন ওই শিক্ষক, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্কুলের অধ্যক্ষ এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের (Kendriya Vidyalaya Sangathan) আঞ্চলিক দফতরের ( regional office) এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার কথা জানার সঙ্গে সঙ্গেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের রেয়াত করা হবে না।

Published by:

Share Link:

More Releted News:

‘জিনা মুশকিল কর দিয়া’, আত্মঘাতী হওয়ার আগে ফোনে বাবাকে বলেছিলেন বিচারক

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ