নাবালিকার সঙ্গে প্রেমের অভিযোগে যুবককে কুপিয়ে খুন মেয়ের পরিবারের

নাবালিকা মেয়ের সঙ্গে প্রেম করার অভিযোগে এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল নাবালিকার বাবার বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুঁড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: নাবালিকা মেয়ের সঙ্গে প্রেম করার অভিযোগে এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল নাবালিকার বাবার বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চুঁচুঁড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রোহিত রাম। ২০ বছর বয়স তাঁর। কালীতলার বাসিন্দা রোহিতের সঙ্গে ঝিঙেপাড়া এলাকার বাসিন্দা এক নাবালিকার দু বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। রোহিত ঝিঙেপাড়া এলাকার একটি আটাকলে কাজ করতেন। নাবালিকা মেয়ের সঙ্গে রোহিতের সম্পর্কের বিষয়টি জানতেন মেয়েটির বাবা মা। কিন্তু মেনে নিতে পারেনি। জানা গিয়েছে দু বছরের মধ্যে তিন বার ওই যুবকের সঙ্গে নাবালিকা পালিয়ে গিয়েছিল। কিন্তু প্রত্যেকবার বাড়িতে ফিরিয়ে আনেন তার বাবা। শেষবার মেয়েটিকে ফিরিয়ে আনা হয় বিহারের সমস্তিপুর থেকে। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই পুলিশের সাহায্য নিয়ে তাকে বিহার থেকে ফিরিয়ে আনে নাবালিকার পরিবার। এরপর একটি হোমে ওই নাবালিকাকে রাখা হয়। পাশাপাশি যুবককে এলাকায় ঢুকতে বারণ করেছিলেন মেয়ের বাবা। এমনকি পাড়ায় ঢুকলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন তিনি, এমনটাই দাবি মৃত যুবকের পরিবারের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ৯টা নাগাদ রোহিত যখন আটাকলে কাজ করছিলেন, সেই সময় নাবালিকার বাবা ও মা তাঁর উপর চড়াও হন। রোহিত রামকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে। সেই সঙ্গে বাঁশ, লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। রাত ১২টা নাগাদ রাস্তার ধার থেকে অচৈতন্য অবস্থায় রোহিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে এই ঘটনায় পুলিশ সুয়োমোটো মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

কৃষকের ছদ্মবেশে কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও, বড় সাফল্য হবিবপুর থানার পুলিশের

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

মোদির সঙ্গে বৈঠকে অ্যামাজন সিইও, ৪.১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

তারাতলা দুর্ঘটনায় প্রাণ গেল ভাটপাড়ার শ্রমিকের, শোকের ছায়া এলাকায়

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক