২৪’র লক্ষ্যে বাংলায় তৃণমূলের সঙ্গে জোট গড়তে চান রাহুল

২৪’র লক্ষ্যে দলকে ঘুরে দাঁড় করাতে তৃণমূলের সঙ্গে জোট গড়ে লড়াই করতে চাইছেন রাহুল গান্ধী। যদিও তাতে তীব্র আপত্তি রয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিন দল ছাড়ছেন কোনও না কোনও নেতা। নিত্যদিনই পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। দেড় বছর বাদে দেশে যখন সাধারন নির্বাচন হবে তখন ১২৫ বছরেরও পুরাতন দলটির ১জনও প্রার্থী জিতে সাংসদ হয়ে লোকসভায় পা রাখতে পারবেন কিনা সন্দেহ। ঠিক এই অবস্থায় দলের সর্বভারতীয় কর্মসূচি ‘ভারত জোড়ো’ যাত্রা শুরু করেছেন দলেরই মুখ রাহুল গান্ধী(Rahul Gandhi)। শুধু তাই নয়, ২৪’র লক্ষ্যে দলকে ঘুরে দাঁড় করাতে তিনি এখন আবার চাইছেন ইউপিএ(UPA)-কে শক্তিশালী করে ফিরিয়ে আনা। আর সেই লক্ষ্যেই ইউপিএ’র একসময়ের শরিক দল বাংলার(Bengal) তৃণমূল কংগ্রেসের(TMC) সঙ্গে জোট গড়তে চাইছেন তিনি। যদিও নিজের মতামত দলের নেতাকর্মীদের ওপর চাপিয়ে দিতে চাইছেন না তিনি, কংগ্রেস(INC) সূত্রে তেমনটাই জানা গিয়েছে। তবে রাহুলের এই প্রস্তাবে তীব্র আপত্তি আছে খোদ প্রদেশ কংগ্রেসের বড় অংশের নেতাকর্মীদের। তাঁরা কেউই চান না তৃণমূলের সঙ্গে জোট গড়ে লড়াই করতে। পরিবর্তে কেউ কেউ চাইছেন বামেদের সঙ্গেই জোট পাকাপোক্ত করা হোক, আবার কেউ চাইছেন কংগ্রেস একা লড়ুক।

ঘটনা হচ্ছে, কংগ্রেসের এখন যা অবস্থা তাতে বাংলা হোক কী দেশ, একা লড়ে ১জনও সাংসদ জিতে লোকসভায় আসতে পারবেন কিনা সন্দেহ। এমনও হতে পারে যে কংগ্রেসের থেকে বেশি আসন জিতল ইউপিএ’রই কোনও শরিক। তখন সমস্যা হবে ইউপিএ’র রাশ কার হাতে থাকবে তা নিয়ে। সেই কারণেই রাহুল চাইছেন যত বেশি সম্ভব কংগ্রেসের আসন বাড়িয়ে নিতে। সেই লক্ষ্যেই তিনি চাইছেন আঞ্চলিক শক্তির সঙ্গে জোট। সেই সূত্রেই তিনি তৃণমূলের হাত ধরতে চান। কিন্তু সেই প্রস্তাবে তীব্র আপত্তি রয়েছে খোদ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের। রাহুল অবশ্য তাঁর সিদ্ধান্ত জোর করে দলের নেতাকর্মীদের ওপর চাপিয়ে দিতে চাইছেন না। বরঞ্চ চাইছেন সকলের সঙ্গে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে। সেক্ষেত্রে জোটের সম্ভাবনা কার্যত দূরঅস্ত। অন্যদিকে তৃণমূলও বাংলার বুকে কংগ্রেসকে জমি ছাড়তে নারাজ। তবে জাতীয় স্তরে তাঁরা কংগ্রেসের হাত ধরতে প্রস্তুত। কিন্তু সেই জোটের রাশ তৃণমূল যেমন নিজের হাতেই রাখতে চায় তেমনি সম্মানজনক আসন বন্টনও চায়। সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস এই প্রস্তাবে তখনই রাজি হবে যখন তৃণমূল বাংলায় কংগ্রেসকে জমি ছাড়তে চাইবে। কংগ্রেসের দাবি নূন্যতম ১২টি আসন। তৃণমূল অবশ্য তাতে সাড়া দিতে ইচ্ছুক নয়। তাই এখনও পর্যন্ত বাংলায় কংগ্রেস-তৃণমূল জোট দূরঅস্ত।

যদিও প্রদেশ কংগ্রেসের একাংশ জানিয়েছেন, এখনই এই বিষয়ে চূড়ান্ত কিছু বলে দেওয়া ঠিক হবে না। কেননা লোকসভার নির্বাচন হবে ২০২৪ সালের মার্চ-এপ্রিল কী মে মাসে। সেক্ষেত্রে দেড় বছরেরও বেশি সময় হাতে আছে। এই সময়ে গঙ্গা দিয়ে অনেক জলই বয়ে যাবে। রাজনীতির উঠোনে অনেক ঘটনাও ঘটবে। সেক্ষেত্রে কংগ্রেস ও তৃণমূলের মধ্যেকার সম্পর্ক ভাল হলেও হতে পারে। লক্ষ্যণীয় বিষয় সিবিআই, ইডি, পার্থ, কেষ্ট, টাকা উদ্ধার এত কিছুর ঘটনার পরেও তৃণমূলের তরফেও কিন্তু কংগ্রেসকে খুব বেশি আক্রমণের লক্ষ্যে আনা হয়নি। কংগ্রেসও সংযত দেখিয়েছে। তাই আগামী দিনবে দুই দলের জোট অসম্ভবও নয়। আবার সেই জোট গড়া যে খুব সহজ এমনটাও মনে করা যাচ্ছে না। আপাতত জোট শুধু সম্ভাবনা ও জল্পনার মধ্যেই থাকছে। তবে এটা অবশ্যই লক্ষ্যণীয় যে কংগ্রেস হাইকম্যাণ্ডের তরফে তৃণমূলকে জোটে টানার ভাবনাচিন্তা শুরু হয়েছে।

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিং সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য

বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

১০ মিনিটে বাড়িতে তৈরি  করুন তেল ছাড়া পুষ্টিকর ভেজিটেবল পাস্তা স্যালাড

ভিডিও কলে প্রেমিকার আত্মহত্যা লাইভ দেখল প্রেমিক, চাঞ্চল্য কল্যাণীতে

ডোরির নামে পাঙ্গাশ বিক্রি! রেস্তোরাঁয় আপনি প্রতারিত হচ্ছেন না তো?