‘অন্তরাত্মার’ ডাকে ইস্তফা কেজরির সেই মন্ত্রীর

ইস্তফা দিলেন রাজেন্দ্র পাল গৌতম

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ধর্মান্তরণ অনুষ্ঠানে দিল্লির সমাজকল্যাণ মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতমের অংশগ্রহণকে কেন্দ্র করে ক্রমশই চড়ছিল বিতর্কের পারদ। বিজেপির তরফ থেকে তাঁর ইস্তফা দাবি করা হয়। শেষ পর্যন্ত সেই চাপের কাছে নতিস্বীকার করে মন্ত্রীপদ থেকে ইস্তফা দিলেন রাজেন্দ্র পাল গৌতম।

সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে রাজেন্দ্র পাল গৌতম একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ভাষণমঞ্চ থেকে তাঁর ঘোষণা হিন্দুরা তাদের ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিয়ো দেখে বিজেপি আসরে নেমে পড়ে। দাবি করে রাজেন্দ্র পাল গৌতমের ইস্তফার। গত শুক্রবার রাজেন্দ্র পাল গৌতমকে বলতে শোনা যায় বিজেপি তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ রটিয়ে চলেছে। তাছাড়া ওই অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি গুরুত্ব আরোপ করেছিলেন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সামাজিক ন্যায়ের ওপর। বিজেপি তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ ছড়িয়ে চলেছে।

সেই সঙ্গে তিনি নিজেকে একজন ধর্মভীরু দাবি করে জানান, আমি অত্যন্ত ধর্মভীরু মানুষ। প্রত্যেক ধর্মের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কথা আমি কল্পনাও করতে পারি না। তবে যদি আমার কোনও মন্তব্য বা কাজ কোনও সম্প্রদায়ের মানুষকে আঘাত করে তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী।  

এই তর্কাতর্কি শুধুমাত্র দিল্লির মধ্যে সীমাবদ্ধ ছিল না। কেজরিওয়াল সম্প্রতি গুজরাত সফরে গিয়েছিলন। সেখানে তাঁর বিরুদ্ধে পোস্টার পরে। পোস্টারে তাকে হিন্দু বিদ্বেষী আখ্যা দেওয়া হয়। আপাতত মন্ত্রীর ইস্তফায় সেই বিতর্কের অবসান ঘটল বলেই মনে করছে রাজনৈতিকমহলের একাংশ।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি