মন্দিরে চলছিল আরতি, হাঁটু ভাঁজ করে মাথা নুইয়ে প্রণাম ছাগের

ঘটনাটি কানপুরের আনন্দেশ্বর মন্দিরের

Share:

নিজস্ব প্রতিনিধি, কানপুর: সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন প্রতিমুহূর্তে কত ঘটনাই না ভাইরাল হয়। ভাইরাল হওয়া ঘটনার মধ্যে কিছু ঘটনা যেমন হৃদয় বিদারক। কিছু ঘটনা মনকে হাসিখুশিতে ভরিয়ে তোলে। কিছু ঘটনা দেখে মানুষ বিস্মিত হয়ে পড়ে।

সোশ্যাল মিডিয়ায় তেমনই এক ঘটনা ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে একটি মন্দির। মন্দিরে চলছিল আরতি। আরতি দেখতে মন্দিরে অনেকেই উপস্থিত। আচমকাই মন্দিরের সামনে এসে হাজির হয় একটি ছাগ। মন্দিরের দরজার সামনে গিয়ে সামনের পাঁ ভাঁজ করে মাথা নুইয়ে প্রণাম করে। সোশ্যাল মিডিয়া ভাইরাল সেই ভিডিয়ো দেখে নেটনাগরিকেরা যুগপৎ বিস্মিত।

সোশ্যাল মিডিয়া বিরল এই ভিডিয়োটি পোস্ট করেন ডেভিড জনসন নামে এক ব্যক্তি। ভাইরাল হওয়া ভিডিয়ো অনুসারে, ঘটনাটি কানপুরের আনন্দেশ্বর মন্দিরের। কানপুরের এই মন্দির শতাব্দি প্রাচীন। মন্দিরে আরতি দেখতে অনেকেই উপস্থিত। তাদের কারও হাতে রয়েছে ফুল। কারও হাতে মালা। ঘণ্টা, কাঁসরের শব্দে মন্দিরে ভাবগম্ভীর পরিবেশ। সকলেই একাগ্রচিত্তে আরতি দেখায় মগ্ন। মন্দিরে রাখা বিগ্রহকে তারা প্রণাম করছেন। পথচলতি মানুষের অনেকেই মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রণাম করে চলে যাচ্ছেন। দেখা গেল কুচকুচে কালো রঙের লোমশ একটি ছাগল মন্দিরে সামনে উপস্থিত হয়। মানুষ যেভাবে পা ভাঁজ করে বিগ্রহকে প্রণাম জানায়, সেই লোমশ ছাগটিও মন্দিরের গেটে সামনে সামনের পা ভাঁজ করে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করছে। ভাইরাল ওই ভিডিয়ো দেখে এক নেটনাগরিকের মন্তব্য- এই মন্দিরে  সত্যি ঈশ্বর বিরাজ করছেন।

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন