শেষে কিনা চোরের ভূমিকায় পুলিশ!!!

পুলিশকর্মী সাসপেন্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, কানপুর: পুলিশের কী কাজ, তা আমাদের সকলের জানা। সেই সব কাজের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল মানুষের নিরাপত্তা দেওয়া। বিপদে পড়লে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করে শাস্তি নিশ্চিত করা। সেই পুলিশ যদি চোরের ভূমিকায় অবতীর্ণ হন, সেটা যে চূড়ান্ত নিন্দনীয় তা আর বলার অপেক্ষা রাখে না।

তেমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। মোবাইল চুরি করতে গিয়ে সাসপেন্ড এক পুলিশকর্মী। ঘটনা কানপুরের। সাসপেন্ডেড কর্মীর নাম প্রাগেশ সিং। ঘটনার প্রত্যক্ষদর্শী এক হোমগার্ডের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সে ঘটনা গোপন করে গিয়েছে।

মোবাইল চুরি হয়েছে নীতিন সিংয়ের। নজর ক্যামেরার ফুটেজে ধরা পড়া ছবিতে দেখা গিয়েছে, কানপুর মহারাজপুর এলাকায় রাতে নীতিন এবং কয়েকজন দিনমজুর বারান্দায় শুয়ে ছিলেন। রাত পাহারার দায়িত্ব ছিলেন প্রাগেশ সিং। তিনি মহারাজপুর থানার কর্মী। গাড়ি থেকে নেমে ধীরে ধীরে ওই বারান্দার দিকে এগিয়ে আসেন। নীতিনের পকেটে হাত ঢুকিয়ে তাঁর মোবাইল পকেটস্থ করেন।

সকালে নীতি মহারাজপুর থানায় যোগাযোগ করলে সেখানকার পুলিশকর্মীরা এলাকার নজর ক্যামেরার ফুটেজ দেখার সিদ্ধান্ত নেন। আর সেই ফুটেজ দেখে তাদের চোখ উল্টে যাওয়ার জোগাড়। ফুটেজে দেখা গেল কন্সটেবল প্রাগেশ সিংকে। তার থেকে ফুটকয়েক দূরে এক হোমগার্ড। পুলিশের শীর্ষমহল সঙ্গে সঙ্গে প্রাগেশকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। রাতে তাঁর সঙ্গে থাকা এক হোমগার্ডের বিরুদ্ধেও আইননানুগ পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি