বাটাহাম্বারকে ২০০ গজ টেনেহিঁচড়ে নিয়ে গেল ট্রেন, দুর্ঘটনায় ছাগলের মৃত্যু

ঘটনায় আহত তিন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দুর্ঘটনার সাক্ষী রাজবাড়ীর পাংশা উপজেলা। অবৈধভাবে দাঁড়িয়ে থাকা একটি বাটাহাম্বারকে প্রায় ২০০ গজ দূরে টেনে নিয়ে গেল একটি ট্রেন। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে সত্যজিৎপুর এলাকায়।

দুর্ঘটনায় একটি ছাগলের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন তিনজন। আহতরা হলেন জুলহাস মোল্লা(৩২), বাটাহাম্বারের চালক খায়রুল ইসলাম (২৮), বাটাহাম্বারের সহকারী চালকি রিহাদ সর্দার (২৭)। আহতদের পাংশা উপজেলার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে খায়রুলের অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।

ওই ট্রেনে যাত্রী ছিলেন আবু মুসা বিশ্বাস। তিনি বলেন, ট্রেনটি গোয়ালন্দ ঘাট থেকে কুষ্টিয়ার পোড়াদহের উদ্দেশ্যে যাচ্ছিল। সত্যজিৎপুরে একটি অবৈধ রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সামনে চলে আসে একটি বাটাহাম্বার। ট্রেনের ওই বাটাহাম্বারটিকে প্রায় ২০০ গজ দূরে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। লাইনের পাশে দাঁড়িয়েছিল দুটি ভ্যান। ঘটনায় দুটি ভ্যানও দুমড়ে-মুচড়ে যায়। ট্রেনের তলায় কাটা পড়ে একটি ছাগল। ঘটনায় ট্রেনের সামনের দিকের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

শার্টল ট্রেনের ড্রাইভার রেজাউল করিম জানিয়েছেন, যে রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে, সেটি অবৈধ। ক্রসিং পার হওয়ার সময় একটি বাটাহাম্বার ট্রেনের সামনে চলে আসে। যার ফলেই এই দুর্ঘটনা। দুর্ঘটনায় কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। ওই রুটে কোনও ট্রেন চলাচল না করায় ট্রেনের শিডিউলে কোনও সমস্যা তৈরি হয়নি। অনেকেই বলছে, ট্রেনের গতি কিছুটা কম থাকায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন কয়েক শো যাত্রী। 

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস