অনুব্রতর বিরুদ্ধে পেশ করা চার্জশিটে সাক্ষী হিসেবে নাম মৃত ব্যক্তির!

অন্যদিকে, আজ বোলপুর সিবিআই অস্থায়ী ক্যাম্পে তলব করা হয়েছিল অনুব্রত ঘনিষ্ঠ সঞ্জীব মজুমদারকে। তাঁকে প্রায় ৭ ঘণ্টা জেরা করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরু পাচার মামলার চার্জশিটে নাম এমন ব্যক্তির, যার মৃত্যু হয়েছে গত এপ্রিলে! সেই ব্যক্তিই না কি সাক্ষী অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে! সেই ব্যক্তি’র নাম মাধব কৈর্তব্য। ইনি ছিলেন অনুব্রত মণ্ডলের (ANUBRATA MONDAL) দেহরক্ষী সায়গল হোসেনের ঘনিষ্ঠ। তাঁরই নাম রয়েছে সিবিআই চার্জশিটে।

আদালতে পেশ করা চার্জশিট অনুযায়ী ৯৫ জন সাক্ষীর তালিকায় ৫৮ নম্বরে নাম রয়েছে মাধবের। চলতি বছরের এপ্রিলে মৃত্যু হয়েছে তাঁর। জানা গিয়েছে, তিনি ছিলেন বোলপুরের বাসিন্দা। গত এপ্রিলে সায়গলের পরিবারের সঙ্গে তিনি গাড়িতে করে দুর্গাপুর থেকে বোলপুরে ফিরছিলেন। তখনই ঘটে পথ দুর্ঘটনা। সেই দুর্ঘটনাতেই প্রাণ হারান তিনি ও সায়গলের ছোট মেয়ে। উল্লেখ্য, সাক্ষীতে নাম রয়েছে মাধবের স্ত্রীরও। তবে মাধবের নাম সাক্ষী হিসেবে রাখা হলেও তাঁর বয়ান রেকর্ড করা হয়নি বলে সূত্রের খবর। সিবিআইয়ের দাবি, মাধব অনেক নথি ও তথ্য দিয়েছিলেন। প্রশ্ন, মৃত ব্যক্তির নাম কী করে সাক্ষীর তালিকায় থাকে?

প্রসঙ্গত, সাক্ষীর তালিকায় নাম রয়েছে বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের নাম। এই খবর প্রকাশ্যে এসেছিল গতকালই। তবে তারকা সাংসদের দাবি, অনুব্রতর বিরুদ্ধে তিনি কোনও সাক্ষ্য দেননি। কোনও বয়ান দেননি। তাও তাঁর নাম কেন, সেই প্রশ্ন তুলেছেন সাংসদ। পরপর এই ২টি ঘটনা প্রকাশ্যে আসতে তীব্র অস্বস্তিতে পড়েছে সিবিআই (CBI)।

অন্যদিকে, আজ বোলপুর সিবিআই অস্থায়ী ক্যাম্পে তলব করা হয়েছিল অনুব্রত ঘনিষ্ঠ সঞ্জীব মজুমদারকে। তিনি ব্যবসায়ী এবং তৃণমূল নেতা। তিনি সাইথিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, বাড়ি বীরভূমের আমোদপুরে। তাঁকে সকাল ১১টা নাগাদ হাজিরা দিতে বলা হলেও তিনি পৌঁছে গিয়েছিলেন সকাল সাড়ে ১০টা নাগাদ। জানা গিয়েছে, তাঁকে প্রায় ৭ ঘণ্টা জেরা করা হয়েছে। প্রশ্ন করা হয়েছিল, অনুব্রতর স্ত্রী’র অসুস্থতার সময় কেন অনুব্রতকে টাকা দিয়েছিলেন তিনি? টাকার উৎস কী? তিনি বলেন, অনুব্রত তাঁর দাদার মত। তাঁর স্ত্রী’র ক্যানসারের চিকিৎসার জন্যই টাকা দিয়েছিলেন তিনি।

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘সিজ’ করার আবেদন অরূপ বিশ্বাসের

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের