মেয়ের পর কেষ্টর ভাগ্নেকেও নোটিস ধরাল সিবিআই

এদিন সকালে বোলপুরে রাজার বাড়িতে পৌঁছন সিবিআইয়ের দুই আধিকারিক। সিবিআই গোয়েন্দারা রাজার হাতেই নোটিস তুলে দেন এদিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের পর এবার কেষ্টর ভাগ্নে রাজা ঘোষকেও জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার সকালে সিবিআই এর তরফে রাজার বাড়িতে গিয়ে তাঁকে নোটিস দেওয়া হয়।

প্রসঙ্গত বুধবার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের সংস্থাকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্র মারফত জানা গিয়েছে, এএনএম অ্যাগ্রোকেম নামে সংস্থার দুই ডিরেক্টর সুকন্যা মণ্ডল এবং বিদ্যুৎ বরণ গায়েনকে আয়-ব্যয় সংক্রান্ত নথি জমা দিতে বলেছে সিবিআই। আগামী সোমবারের মধ্যে এই সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। সেই একইদিনে রাজা ঘোষকেও নোটিস পাঠালেন গোয়েন্দারা। এদিন সকালে বোলপুরে রাজার বাড়িতে পৌঁছন সিবিআইয়ের দুই আধিকারিক। সেই সময় বাড়িতেই ছিলেন অনুব্রতের ভাগ্নে। সিবিআই গোয়েন্দারা রাজার হাতেই নোটিস তুলে দেন এদিন। রাজা ঘোষ এক সময়ে বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ছিলেন। জানা গিয়েছে, বোলপুরে একটি চালকল রয়েছে যা রাজা এবং তাঁর স্ত্রী পারমিতার নামে। এদিনই বোলপুরের অতিরিক্ত জেলা সাব রেজিস্ট্রারের দফতর থেকে অনুব্রত এবং তাঁর মেয়ের নামে কী জমি রয়েছে সেই সংক্রান্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে।

উল্লেখ্য গরু পাচার মামলায় তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে। গরু পাচারের টাকা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের সংস্থায় গিয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। সিবিআই সূত্রের খবর, পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা সুকন্যার নামে একাধিক ব্যবসার মালিকানা রয়েছে। একজন শিক্ষকের যা রোজগার, সেই আয়ে কীভাবে এত বিপুল সম্পত্তির মালিক হয়ে গেলেন সুকন্যা মণ্ডল, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। এএনএম অ্যাগ্রোকেম নামে একটি কোম্পানির যুগ্ম ডিরেক্টর পদে রয়েছেন সুকন্যা এবং অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই সংস্থার দুই ডিরেক্টর সুকন্যা এবং বিদ্যুৎবরণকে তলব করা হয়েছে। আগামী সোমবারের মধ্যে সংস্থার আয়-ব্যয়ের হিসাব সংক্রান্ত নথি দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সিবিআই।

‘এটা খুব সহজ ছিল না’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘সিজ’ করার আবেদন অরূপ বিশ্বাসের

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের