মিথ্যে মাও-যোগে জেলে, অবশেষে মুক্তি বিশেষভাবে সক্ষম শিক্ষাবিদ, সাংবাদিকের

আরও পাঁচজনের যাবতীয় অভিযোগ থেকে রেহাই

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রয়েছে, এই অভিযোগে, বিশেষভাবে সক্ষম দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক তথা বিশিষ্ট শিক্ষাবিদ জিএন সাইবাবাকে মুক্তি দিল বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের  বিচারপতি রোহিত দেও এবং অনিল পানসারের ডিভিশন বেঞ্চ। একই অভিযোগে সাংবাদিক প্রশান্ত রাহি ও ছাত্র হেম মিশ্র-সহ আরও পাঁচজনকে ডিভিশন বেঞ্চ যাবতীয় অভিযোগ থেকে রেহাই দিয়েছে। এই পাঁচজনের মধ্যে একজনের মামলা চলাকালীন মৃত্যু হয়। বম্বে হাইকোর্ট জানিয়েছে, এদের বিরুদ্ধে যদি অন্য কোনও অভিযোগে মামলা রুজু না হয়ে থাকে, তাহলে যে অবিলম্বে এই নির্দেশিকা কার্যকর করা হয়। মামলার শুনানিতে এদিন আদলতে এসেছিলেন জিএন সাইবাবা। বসেছিলেন হুইল চেয়ারে।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জিএন সাইবাবা এবং আরও ছয়জনকে মাওবাদীদের সঙ্গে যোগায়োগ রয়েছে এই সন্দেহে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের মধ্যে এক সাংবাদিকও ছিলেন। এদের সকলের বিরুদ্ধে অভিযোগ, মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়ে এরা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত। মামলা ওঠে মহারাষ্ট্রের গড়চিড়ৌলির দায়রা আদালতে। আদালত এদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাবাসের সাজা দেয়।

দায়রা আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে, এই ছয়জন বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়। বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতি দেও এবং বিচারপতি পানসারের ডিভিশন বেঞ্চ শুক্রবার মামলার শুনানিতে জানায়, মাওবাদীদের সঙ্গে এরা জড়িত এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত এমন কোনও প্রমাণ পুলিশ দাখিল করতে পারেনি। তাই, তাদের মুক্তির নির্দেশ দেওয়া হল। এদের বিরুদ্ধে যদি অন্য কোনও অভিযোগ না থাকে, তাহলে এই নির্দেশ  অবিলম্বে কার্যকর করতে হবে।

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা