বাঙালির বন্ধনে আবদ্ধ সৌরভ, মুকুটে নয়া পালক

বাঙালির হাত ধরে যাত্রা শুরু করা বন্ধন ব্যাঙ্ক নিজেদের ব্র্যান্ড অ্যাম্বেসেডর বানিয়ে দিল সৌরভকে। কার্যত সৌরভের মুকুটে আরও একটা পালক জুড়ে গেল।

Share:

কৌশিক দে সরকার: বাংলার গর্ব, বাঙালির অহংকার, দেশের রত্ন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Gangully) সরে এসেছেন বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে। সেই ঘটনার জেরে অনেকেই যেমন আশাহত, তেমনি অনেক বাঙালি বিরোধী ও সৌরভ বিরোধী নিদারুণ খুশি। সেই সব ‘মহারাজ’ বিরোধীদের মধ্যে কেউ কেউ আবার আগ বাড়িয়ে বেশ জোর গলায় বলেছিলেন এবার বাংলার ‘দাদা’র হাত থেকে বড় বড় সব বিজ্ঞাপন বেড়িয়ে যাবে। কিন্তু তাঁরা ভুলে গিয়েছিল সৌরভ নিছকই ক্রিকেটার নন, তিনি বাংলা তথা বাঙালির আইকন(Icon)। এহেন মানুষকে শুধুমাত্র গণ্ডমুর্খ, স্বার্থান্বেষী, অহংকারী, চক্রান্তকারী, দুর্নীতিবাজ লুটেরাই শুধুমাত্র অপছন্দ করবেন। বাকিরা নিজেদের হৃদ মাঝারে গেঁথে রাখবেন সৌরভকে। হলও তাই, নিন্দুকদের মুখে ছাই দিয়ে এবার বাঙালির হাত ধরে যাত্রা শুরু করা বন্ধন ব্যাঙ্ক(Bandhan Bank) নিজেদের ব্র্যান্ড অ্যাম্বেসেডর(Brand Ambassador) বানিয়ে দিল সৌরভকে। কার্যত সৌরভের মুকুটে আরও একটা পালক জুড়ে গেল। সেই সঙ্গে সৌরভই প্রথম বাঙালি হয়ে গেলেন যাকে কোনও বেসরকারি ব্যাঙ্ক নিজেদের ব্র্যান্ড অ্যাম্বেসেডর করল।  

২০০১ সালে বাংলার বুকে হাওড়া জেলার বাগনান থেকে মহিলা স্বনির্ভর গোষ্ঠীদের ঋণ দেওয়ার মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা বন্ধন। মাত্র ১০ বছরের মধ্যে বন্ধন দেশের সর্ববৃহৎ ক্ষুদ্র ঋণপ্রদানকারী সংস্থায় রূপান্তরিত হয়। ২০১৫ সালে রিজার্ভ ব্যাঙ্ক বন্ধনকে ব্যাঙ্কের স্বীকৃতি প্রদান করে। মাত্র ১৫ বছরের মধ্যেই এই উত্থানের নেপথ্যে ছিলেন আরও একজন বাঙালি। তিনি চন্দ্রশেখর ঘোষ। বর্তমানে তিনি বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও। কলকাতার(Kolkata) বুকেই রয়েছে বন্ধন ব্যাঙ্কের সদর কার্যালয়। দেশের ৩৬টি রাজ্যের মধ্যে ৩৪টি রাজ্যে ৫ হাজার ৬৩৯টি শাখার মাধ্যমে দেশের প্রায় ৩ কোটি মানুষকে পরিষেবা দিয়ে চলেছে বন্ধন ব্যাঙ্ক। বর্তমানে এই ব্যাঙ্কের হাতে গচ্ছিত রয়েছে প্রায় ১ লক্ষ কোটি টাকার সম্পদ তথা অর্থ। এর পাশাপাশি প্রায় সমপরিমাণ অর্থ বন্ধন ব্যাঙ্কের তরফে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয়েছে। এহেন এক স্বপ্ন উড়ানের ব্যাঙ্ক এবার নিজেদের উড়ানে সঙ্গী করে নিল বাংলার গর্ব, বাঙালির অহংকার ও দেশের রত্ন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সন্দেহ নেই এই সিদ্ধান্ত বন্ধন ব্যাঙ্কের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতাকে মানুষের কাছে আরও বাড়িয়ে দিল। সৌরভকে দেখে বাংলার তথা দেশের আরও মানুষ যে বন্ধন ব্যাঙ্কে নিজেদের অর্থসম্পদ বিনিয়োগ তথা গচ্ছিত করতে এগিয়ে আসবেন এনিয়ে কোনও সন্দেহ নেই।

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ