দিল্লির উপরাজ্যপাল পরিচয় দিয়ে ভর্তির সুপারিশ অধ্যাপকের

জারি লুকআউট নোটিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিজেকে দিল্লির উপরাজ্যপাল পরিচয় দিয়ে এক অধ্যাপক তাঁর বোনকে রাজধানীর একটি ঐতিহ্যমণ্ডিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুপারিশ করেছেন। বিষয়টি জানা যায় অন্য উপায়ে। বিশ্ববিদ্যালয় থেকে পাল্টা ফোন করে উপরাজ্যপালের সচিবালয়ে। সচিবালয় থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, উপরাজ্যপাল ভিকে সাক্সেনা এই ধরনের কোনও নির্দেশ দেননি। সুপারিশ করেননি। সেটা জানার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ রুজু করে। অভিযুক্ত অধ্যাপক বর্তমানে লন্ডনে। দিল্লি পুলিশ তাঁর নামে লুকআউট নোটিশ জারি করেছে।

বিশ্ববিদ্যালয়ে বোনকে ভর্তির জন্য নিজেকে উপরাজ্যপাল ভিকে সাস্কেনা বলে পরিচয় দেন গুরু ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। ফোন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহেশ বর্মাকে। ফোন যায় তাঁর ল্যান্ড লাইন নম্বরে। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে উপরাজ্যপালের সচিবালয়ে ফোন করে এই বিষয়ে জানতে চাওয়া হলে বলা হয়, উপরাজ্যপাল বা তাঁর দফতর থেকে এই ধরনের কোনও সুপারিশ করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ দায়ের করে। শুরু হয় তদন্ত। খতিয়ে দেখা হয় বিশ্ববিদ্যালয়ের উপচার্যের ফোনের কলরেকর্ড। কলরেকর্ড খতিয়ে দেখতে গিয়ে পুলিশ জানতে পারে ফোন করেন গুরু ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, লন্ডন থেকে। 

চাঞ্চল্যকর তথ্য আরও আছে। গুরু ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয় পুলিশকে জানিয়েছে, তাদের অনুমতি না নিয়েই ওই অধ্যাপক বিলেত চলে গিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অধ্যাপককে শো-কজ নোটিশ পাঠানো হয়েছে। অন্যদিকে, দিল্লি পুলিশ তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়। শিক্ষকমহল বলছে, ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা অনেকটাই ক্ষু্ণ্ণ হয়েছে।

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩