আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বউবাজারে বিপর্যয় নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক, থাকতে পারেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: মেট্রো রেলের নির্মাণ সংস্থা কেএমআরসিএল-এর কর্তাদের সঙ্গে কলকাতা পুরসভার বৈঠক শেষ মুহূর্তে এসে বাতিল হল। তার বদলে আরও উচ্চ পর্যায়ের বৈঠক হবে নবান্নে। রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে আয়োজিত সেই বৈঠকে ভার্চুয়ালি অংশ নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শনিবার বিকেল চারটেয় নবান্নে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের দেওয়া রিপোর্ট নিয়ে ওই বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

মেট্রো রেলের কাজ চলাকালীন বিপর্যয়ের জেরে বউবাজারের মদন দত্ত লেনের প্রায় ১০টি বাড়িতে ফাটল ধরেছে। আতঙ্কে ঘর ছেড়েছেন বাসিন্দারা। গোটা বিষয়টি নিয়ে নির্মাণ সংস্থা কেএমআরসিএল-এর কর্তাদের সঙ্গে বৈঠক ডেকেছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। শনিবার বেলা ১২ টায় এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহুর্তে এসে সেই বৈঠক বাতিল করা হয়। বদলে এ বিষয়ে নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে ওই বৈঠকে থাকার কথা মেট্রোরেল এবং রেল কর্তৃপক্ষের। বৈঠকে হাজির থাকার কথা রয়েছে স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের। যদিও এদিনের বৈঠকে থাকতে পারবেন না বলে আগেই জাবনিয়েছেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। শনিবার চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রে বিজয়া সম্মিলনী থাকায় তিনি এই বৈঠকে যোগ দিতে পারবেন না। বৈঠকে ভার্চুয়ালি যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর শনিবারের এই বৈঠকে বিশেষজ্ঞদের দেওয়া রিপোর্ট নিয়ে আলোচনা হতে পারে। কীভাবে ওই এলাকায় মেট্রো প্রকল্পের কাজ এগোবে, কবে থেকে আবার কাজ শুরু হবে, যে বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কী ভাবনাব চিন্তা করছে মেট্রো রেল কর্তৃপক্ষ সেই সমস্ত বিষয় নিয়েও আলোচনা হতে পারে এদিনের বৈঠকে। উচ্চ পর্যায়ের এই বৈঠক থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়, আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে সবাই।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ