প্রয়াত মির্জাপুর খ্যাত অভিনেতা জিতেন্দ্র শাস্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ প্রয়াত হলেন মির্জাপুর(Mirzapur) খ্যাত অভিনেতা জিতেন্দ্র শাস্ত্রী(Jitendra shastri) অভিনেতা সঞ্জয় মিশ্র নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জিতেন্দ্রর মৃত্যুর খবর প্রকাশ করেন। তবে ঠিক কী কারনে জিতেন্দ্রর মৃত্যু হয়েছে সেই বিষয় এখনো কিছু জানা যায়নি তার মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে ১৯৫৭ সালের ৫ই জুন মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে জন্মগ্রহণ করেন জিতেন্দ্র দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে অভিনয়ে নিয়ে তিনি পড়াশোনা করেন এরপর মুম্বাইতে এসে অভিনয় জগতে পা রাখেন জিতেন্দ্র তবে শুধু ওয়েব সিরিজ মির্জাপুরই নয় ব্ল্যাক ফ্রাইডে’, ‘তামাশা’-সহ বেশ কিছু ছবিতেও তাঁকে অভিনয় করতে দেখা গেছে  টিভিএফ সিরিজ ‘ট্রিপলিং’-এও অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা। তবে মির্জাপুরের ওসমান চরিত্রে অভিনয় করেই জিতেন্দ্র সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেন।

জিতেন্দ্র শাস্ত্রীর অকস্মাৎ মৃত্যুতে শোকস্তব্ধ বলিউডের অভিনেতা অভিনেত্রীরা। অভিনেতা সঞ্জয় মিশ্র নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রয়াত অভিনেতার সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, “জিতু ভাই তুমি থাকলে আজ বলতে, মিশ্র কী হয় জানিস, কখনও কখনও একজন মানুষের নম্বর তাঁর কনট্যাক্ট তালিকায় থেকে যায়, কিন্তু সেই মানুষটাই নেটওয়ার্কের বাইরে চলে যায়। তুমি চলে গেলে। কিন্তু আমার নেটওয়ার্কের কাছেই থাকবে তুমি। ওম শান্তি”।

অভিনেতা মনোজ বাজপেয়ী নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জিতেন্দ্রর প্রতি শোকবার্তায় লিখেছেন, “আমার বয়োজ্যেষ্ঠ ও শুরুর দিনের সঙ্গী জিতেন্দ্র শাস্ত্রীর মৃত্যুতে আমি শোকাহত। এই জগৎ জানল না আপনার মতো এত সুন্দর হৃদয়ের এক মানুষের সঙ্গে ঠিক কী করা উচিত”।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী