সুন্দরবনে অপহৃত নাবালিকাকে কর্ণাটক থেকে উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ১

গত সেপ্টেম্বর মাসের ৯ তারিখ থেকে কোনও খোঁজ মিলছিল না বসিরহাটের (Basirhat) ন্যাজাট থানা এলাকার বাসিন্দা ১৪ বছরের এক কিশোরীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপহৃত কিশোরীকে কর্ণাটক থেকে উদ্ধার করল পুলিশ। সুন্দরবন (Sundarban) থেকে ওই নাবালিকাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। ইতিমধ্যে অপহরণে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবককে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সেপ্টেম্বর মাসের ৯ তারিখ থেকে কোনও খোঁজ মিলছিল না বসিরহাটের (Basirhat) ন্যাজাট থানা এলাকার বাসিন্দা ১৪ বছরের এক কিশোরীর। নিখোঁজ নাবালিকার পরিবার অভিযোগ করেন, কাজের প্রতিশ্রুতি দিয়ে তাঁদের মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছে সন্দেশখালি থানা এলাকার এক যুবক। এরপর অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে ন‍্যাজাট থানায় অপহরণের অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।

অন্যদিকে অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নামে পুলিশ (Police)। নিখোঁজ নাবালিকার মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে কর্নাটকের থিরুভল্লা জেলার হেব্বাগুড়ি থানা এলাকায় রয়েছে ওই কিশোরী। এরপর পুলিশের একটি দল চলতি মাসের ১০ তারিখে নাবালিকার পরিবারের লোকজনকে নিয়ে কর্ণাটকে রওনা দেয়। সেখানে হানা দিয়ে ওই কিশোরীকে উদ্ধার করেন তসদন্তকারীরা। পাশাপাশি এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে চাইছেন, নাবালিকাকে অন্য রাজ্যে পাচারের উদ্দেশ্য ছিল কি না। এই ঘটনা নিয়ে কিশোরীর এক প্রতিবেশী জানান, আমাদের মেয়েকে ভুল বুঝিয়ে বাইরে নিয়ে চলে গিয়েছিল ওই ছেলে। কাজের কথাও বলেছিল। তারপর আমরা পুলিশকে জানাই। পুলিশই শেষে মেয়েকে উদ্ধার করে। মেয়েকে ফিরে পেয়ে খুশি পরিবারের লোকজন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল