২৬০ কোটি টাকার প্রাইভেট জেটের মালিক অক্ষয়? জেনে নিন আসল সত্যি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বলিউড(Bollywood) সুপারস্টার অক্ষয় কুমারের(Akshay Kumar) বার্ষিক আয়ের অঙ্ক নিয়ে নেটিজেনদের মধ্যে বরাবরই কৌতূহল রয়েছে। চলতি বছরেও বিনোদন জগতের নায়ক নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি আয়কর জমা দিয়েছেন অক্ষয় কুমার। স্বাভাবিক ভাবেই তাঁর জীবনযাত্রা, পারিশ্রমিক সবকিছু নিয়েই সাধারণ মানুষের মনে জল্পনার শেষ নেই। সম্প্রতি গুজব ছড়ায় অক্ষয় কুমার নিজের জন্য একটি বিলাসবহুল প্রাইভেট জেট কিনেছেন যার দাম ২৬০ কোটি টাকা। এই গুজবের পরিপ্রেক্ষিতেই এবার মুখ খুললেন বলিউডের খিলাড়ি।

রবিবার নিজের টুইটার অ্যাকাউন্টে এই প্রাইভেট জেট কেনার মিথ্যে গুজবের একটি স্ক্রিনশট পোস্ট করে অক্ষয় কুমার লিখেছেন ‘‘সবটাই মিথ্যা! কী ছেলেমানুষি। খুব ভাল ভাবেই বোঝা যাচ্ছে যে, কিছু মানুষের বয়স বাড়ে না। তাই আমিও আর চুপ করে বসে থাকতে পারলাম না”। এখানেই না থেমে বলিউড অভিনেতা লিখেছেন, “আমার ব্যাপারে ভিত্তিহীন খবর প্রচার করলে আমিও পাল্টা মুখ খুলব’’।

প্রসঙ্গত চলতি বছরে এখনও পর্যন্ত অক্ষয়ের চারটি ছবি মুক্তি পেয়েছে । যার মধ্যে তিনটি ছবি বক্সঅফিসে ভাল ফল করেনি। ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ তিনটি ছবিই ফ্লপের তকমা পেয়েছে। তবে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হওয়া ‘কাঠপুতলি’ দর্শকদের মনে দাগ কেটেছে। এরপর দীপাবলিতে মুক্তি পেতে চলেছে অক্ষয় অভিনীত ছবি ‘রামসেতু’। এই ছবিতে অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নুসরত ভারুচা। এছাড়াও এই মুহূর্তে অক্ষয়ের হাতে রয়েছে ‘ও মাই গড ২’, ‘গোর্খা’, ‘বড়ে মিঞা ছোট মিঞা’, ‘জলি এলএলবি ৩’, ‘সেলফি’, ও ‘ক্যাপসুল গিলে’র মত ছবি।

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে