১৮টি সারমেয়কে বিষ খাইয়ে খুন

ঘাতকের কড়া শাস্তির দাবি

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: এক মর্মন্তুদ ঘটনার সাক্ষী নিজামের শহর।

১৮টি পথকুকুরকে বিষ খাইয়ে খুন করে দিলেন এক ব্যক্তি। অসহনীয় ঘটনাটি ঘটেছে শনিবার। খবর জানা গেল সোমবার। সোশ্যাল মিডিয়ায় ঘটনার কথা ভাইরাল হতেই পশুপ্রেমীরা ঘাতককে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপের আর্জি জানিয়েছে। ঘাতক জানিয়েছে, স্থানীয় পঞ্চায়েত প্রধান কে ভিরাবাবুর নির্দেশে সে এই কাজ করেছে। পুলিশ ভিরাবাবুর বিরুদ্ধে পশু নির্যাতন ও হত্যা আইনে মামলা রুজু করেছে। যদিও পশুপ্রেমী এবং নেট নাগরিকদের প্রশ্ন, পঞ্চায়েত প্রধানের অমানবিক নির্দেশ কার্যকর করার আগে ওই ঘাতক কেন ভেবে দেখলেন না যে কাজ তাঁকে কার্যকর করতে বলা হয়েছে তা পাশবিকতাকেও হার মানায়।

চলতি বছর গোড়ার দিকে এমনই এক নিষ্ঠুর ঘটনার সাক্ষী ছিল তেলেঙ্গানার সিদ্দিপেট জেলা। ১০০টি সারমেয়কে বিষ খাইয়ে মেরে ফেলেন এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনা ভাইরাল হতেই নানা প্রান্ত থেকে প্রতিবাদ ওঠে। ঘাতককে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলেন নেট নাগরিক এবং পশুপ্রেমীদের সংগঠন। সেই ঘটনার রেশ মিটতে না মিটতে এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল নিজামের শহরে।

বারে বারে এই ধরনের ঘটনা ঘটতে থাকায় ক্ষুব্ধ পশুপ্রেমীদের সংগঠন। তাদের মতে, ঘাতকেরা কঠোর শাস্তি না পাওয়ায় তাদের দেখে বাকিরাও একই রাস্তায় হাঁটছে। তাদের মতে, এই সব ঘটনা রুখতে না পারলে  বা ঘাতকেদর কড়া শাস্তি দিতে না পারলে আগামীদিনে এটা স্বাভাবিক ঘটনায় পরিণত হবে। তাই, প্রশাসনের আরও কঠোর হওয়া প্রয়োজন। 

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের