SIT তদন্তে সন্তুষ্ট নন, সিবিআই তদন্ত চাইলেন অঙ্কিতা ভাণ্ডারির বাবা

সিট তদন্ত শুরু করার তিন সপ্তাহ বাদে এদিন মুখ খুলেছেন নিহত অঙ্কিতার বাবা বীরেন্দ্র ভাণ্ডারি।

Share:

নিজস্ব প্রতিনিধি, দেহরাদুন: রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দলের (সিট) তদন্তে সন্তুষ্ট নন হৃষিকেশের রিসর্টে রিসেপশনিস্ট অঙ্কিতা ভাণ্ডারির (Ankita Bhandari) বাবা বীরেন্দ্র ভাণ্ডারি (Virendra Bhandari)। সোমবার ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘সিট (SIT) যেভাবে তদন্ত চালাচ্ছে তাতে আমরা সন্তুষ্ট নই। আমরা চাই সিবিআইকে (CBI) তদন্তের দায়িত্বভার দেওয়া হোক।’ অঙ্কিতার বাবার দাবি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি উত্তরাখণ্ড সরকার গঠিত বিশেষ তদন্তকারী দলের প্রধান (SIT Head) পি আর দেবী ( P R DEVI)।

গত ১৮ সেপ্টেম্বর রহস্যজনকভাবেই নিখোঁজ হয়ে গিয়েছিল হৃষিকেশের একটি রিসর্টের রিসেপশনিস্ট অঙ্কিতা ভাণ্ডারি (Ankita Bhandari)। নিখোঁজ থাকার কয়েকদিন বাদে স্থানীয় একটি খাল থেকে তার নিথর দেহ উদ্ধার হয়। ১৯ বছরের তরুণীকে খুনের দায়ে গ্রেফতার করা হয় রিসর্টের মালিক তথা দাপুটে বিজেপি নেতা বিনোদ আর্যের (Vinod Arya) ছেলে পুলকিত আর্য (Pulkit Arya) ও রিসর্টের দুই কর্মীকে। ওই খুন নিয়ে তোলপাড় হয় গোটা রাজ্য। বিপাকে পড়ে তড়িঘড়ি বিশেষ তদন্তকারী দল গঠনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি (Chief Minister Pushkar Singh Dhami)। এমনকী বিজেপি থেকে বরখাস্ত করা হয় বিনোদ আর্যকে।  

সিট তদন্ত শুরু করার তিন সপ্তাহ বাদে এদিন মুখ খুলেছেন নিহত অঙ্কিতার বাবা বীরেন্দ্র ভাণ্ডারি। তাঁর কথায়, ‘সিট যেভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে আমরা খুশি নই। সিট অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে। তাই সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি।’ এদিনই অঙ্কিতার পরিবারকে ন্যায়বিচার পাইয়ে দেওয়ার দাবিতে তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে। ওই তিরঙ্গা যাত্রায় সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবেই অংশ নিয়েছেন।

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?