অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জীর্ণ টিনের বেড়া আর মাথার ওপর টিনের চাল। কোনও আড়ম্বর নেই, এমনকি পুজো দেখতে আসা মানুষজনকে ঠিকমতো বসতে দেওয়ার জায়গাটুকুও নেই। তবুও নিষ্ঠা ও ভক্তিতে ঘাটতি নেই বিন্দুমাত্র। নদিয়ার শান্তিপুরে এক দরিদ্র পরিবারের ঘরে এই দীপান্বিতা অমাবস্যায় মূল শ্যামা কালী প্রতিমার পাশাপাশি একসাথে পূজিত হলেন আরও পাঁচটি কালী প্রতিমা।

পরিবারের প্রবীণ কর্তা সুধীন নাথ জানান, এই পুজোর বয়স শতবর্ষেরও বেশি। অবিভক্ত বাংলাদেশের ফরিদপুর জেলার পাংশা থানায় তাঁদের পূর্বপুরুষদের হাত ধরে এই শ্যামা কালীর পুজো শুরু হয়েছিল। এরপর এ দেশে এসে শান্তিপুরে প্রায় ৩০-৩৫ বছর ধরে নিষ্ঠার সাথে পুজোটি চালিয়ে আসছেন তাঁরা। তবে এবার একই মণ্ডপে এসেছে আরও পাঁচটি প্রতিমা। সুধীনবাবু জানান, তিনি বেঁচে থাকতে ছেলে মারা যাওয়ার শোক এবং সমগ্র পরিবারের মঙ্গল কামনায় তিনি পাঁচটি কালীপুজোর মানত করেছিলেন। সেই মানত পূরণ করতেই গোপালপুর থেকে ট্রলি ভ্যানে করে আনা হয়েছে এই অতিরিক্ত পাঁচ প্রতিমাকে। পরিবারে চরম আর্থিক অনটন নিত্যসঙ্গী। সুধীনবাবু আগে আইসক্রিম বিক্রি করতেন, বর্তমানে হকারি করেন। দেড় বছর আগে তাঁর এক ছেলে মারা গিয়েছেন, নাকিছেলেরাও কেউ ফুচকা বিক্রি ও কেউ ছোটখাটো কাজ করে সংসার চালান। পরিবারের বধূ চম্পা নাথ বলেন, ‘টিনের চালার নিচে এত মা আর আত্মীয়স্বজনদের ঠিকমতো বসতেও দিতে পারছি না, খুব খারাপ লাগছে। কিন্তু মা এসেছেন, মা-ই সব ব্যবস্থা করে নেবেন’।

আরও পড়ুনঃ ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

অভাবের কারণে ছয়টি প্রতিমার জন্য আলাদা পুরোহিত রাখা সম্ভব হয়নি। তাই পরিবারের কাতর আবেদনে সাড়া দিয়ে শান্তিপুর ২ নম্বর রেলগেটের পুরোহিত ভাস্কর অধিকারী একাই সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। তিনি জানান, টানা প্রায় আট ঘণ্টা ধরে নিষ্ঠার সাথে প্রথমে মানতের পাঁচ মা এবং শেষে মূল শ্যামা কালীর পুজো সম্পন্ন করেন। 

বারুইপুর-গাইঘাটার পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩