ফাঁকা বাড়িতে নাবালিকাকে ক্রমাগত ধর্ষণ ও খুনের হুমকি, গ্রেফতার স্কুল শিক্ষক

এমনকি খুনের হুমকি দেওয়া হয় ধর্ষণের আগে ও পরে। অভিযুক্ত আবার শুধু শিক্ষক নয়। ওই নাবালিকার আত্মীয়ও। সম্পর্কে মেসো।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফাঁকা বাড়িতে স্কুল শিক্ষক নির্মম অত্যাচার চালাল নাবালিকা ছাত্রীর ওপরে। চলল লাগাতার ধর্ষণ। এমনকি খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘৃণ্য এই ঘটনাটি ঘটেছে বাগদায়। ইতিমধ্যেই পুলিশের (POLICE) জালে অভিযুক্ত।

জানা গিয়েছে, নির্যাতিতার বয়স ১৪। ওই নাবালিকাকে ভয় দেখিয়ে বারবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকি খুনের হুমকি দেওয়া হয় ধর্ষণের আগে ও পরে। অভিযুক্ত আবার শুধু শিক্ষক নয়। ওই নাবালিকার আত্মীয়ও, মেসো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম অতীশ হালদার। পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক। তার বাড়ি বাগদার চাঁদপুর এলাকায়। কর্মস্থল পাশের একটি গ্রামে। থানা সূত্রে খবর, রবিবার তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবারে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়।

জানা গিয়েছে, ওই নাবালিকা আগে তার বাবার সঙ্গে আন্দামানে থাকত। পড়াশোনার জন্য সে গত ৭ মাস ধরে মাসির বাড়িতেই থাকত। সম্প্রতি বাড়ি ফাঁকা ছিল। আর সেই সুযোগেই অতীশ নিজের বেডরুমে ডাকে নাবালিকাকে। তারপর খুনের হুমকি দিয়ে ক্রমাগত তাকে ধর্ষণ করে। পরে নির্যাতিতা পুরো বিষয়টি জানায় তার বাবাকে। এরপরে থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল