অবশেষে স্বস্তি, মরুশহরে মুম্বইকে হারাল কলকাতা

লক্ষ্মীবার মরুশহরে যেন দেখা গেল অন্য এক কলকাতাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের পরিসংখ্যানটা খুবই খারাপ। আইপিএলের আসরে রসগোল্লাকে প্রায় ৯০ শতাংশ টেক্কা দিয়েছে বরাপাও। পাল্লাটা অনেকটাই ভারি ছিল নীতা আম্বানির দলের। ২১ বার জিতেছিল মুম্বই এবং মাত্র ৬ বার জয়ের মুখ দেখেছিল নাইটরা। তবে লক্ষ্মীবার মরুশহরে যেন দেখা গেল অন্য এক কলকাতাকে। রীতিমতো দাপটের সঙ্গে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে উড়িয়ে দিল কেকেআর। চারবারের চ্যাম্পিয়নদের ৭ উইকেটে উড়িয়ে দিল ইয়ন মরগান অ্যান্ড কোম্পানি।

চলতি টুর্নামেন্টের প্রথমপর্বেও অল্পের জন্য হারের মুখ দেখতে হয়েছিল নাইট রাইডার্সকে। তাই এদিন প্রতিশোধের জ্বালা নিয়েই মাঠে নেমে ছিলেন রাসেল, গিল, ত্রিপাঠী, কার্তিকরা। অবশেষে সেই জ্বালা মিটল তাদের। ব্যাটিং এবং বোলিং দুই জায়গাতেই রোহিতদের দুরমুশ করল ইয়ন মরগান অ্যান্ড কোম্পানি।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কেকেআরের অধিনায়ক মরগান। শুরুটা খারপ করেনি মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা এবং কুইন্টন ডি কক। এই দু’জন মিলে ৭৮ রানের পার্টনারশিপ করেন। ৩৩ রান করেন হিটম্যান। আর ডি কক খেলেন ৫৫ রানের অনবদ্য একটি ইনিংস। তবে এই দু’জন ছাড়া অন্য কোনও মুম্বইয়ের ব্যাটসম্যানই সেইভাবে রান তুলতে সক্ষম হননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৫ রান তোলে বাণিজ্য নগরী।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুরন্ত করেন কেকেআরের দুই ওপেনার শুভমন গিল এবং ভেঙ্কটেশ আইয়ার। শুভমন দ্রুত ফিরে গেলেও, আইয়ার কিন্তু প্রতিপক্ষের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করতে থাকেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন রাহুল ত্রিপাঠী। মাত্র ৩০ বলে ৫৩ রান করেন ভেঙ্কটেশ। পাশাপাশি, ৪২ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন রাহুল। ২৯ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কলকাতা। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে উঠে এল কেকেআর।

 

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস