ফের বীরভূমে সিবিআই হানা, চলল তল্লাশি- জিজ্ঞাসাবাদ

সম্প্রতি ভুবনডাঙা শিব-শম্ভু রাইস মিলে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মিলের মালিকের জায়গায় নাম রয়েছে কমলকান্ত ঘোষের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বীরভূমে হানা দিয়ে তল্লাশি চালাল সিবিআই (CBI)। এদিন গুরুপল্লি এলাকায় শিবানী ঘোষ নামে এক মহিলার বাড়িতে চালানো হয় তল্লাশি। জানা গিয়েছে, পরুপাচার মামলার তদন্তেই হানা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, অনুব্রত মণ্ডলের বেআইনি সম্পত্তি’র খোঁজ করা হচ্ছে বলেও জানা গিয়েছে।

কে এই শিবানী? জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের (ANUBRATA MONDAL) দিদি তিনি। শুধু তাই নয়, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান রাজা ঘোষের মা-ও তিনি। প্রসঙ্গত, সম্প্রতি ভুবনডাঙা শিব-শম্ভু রাইস মিলে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ওই মিলের মালিকের জায়গায় নাম রয়েছে শিবানী’র স্বামী কমলকান্ত ঘোষের।

অন্যদিকে, এদিনই বোলপুরের নানুরে পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানকে জেরা করে সিবিআই। আরও জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে বোলপুরে অবস্থিত একাধিক বেসরকারি ব্যাঙ্কের বেশ কয়েকজন কর্মীকেও। সকলকেই জেরা করা হয়েছে পূর্বপল্লি গেস্ট হাউসে। উল্লেখ্য, এখানে রয়েছে সিবিআই অস্থায়ী ক্যাম্প।

বাঁধগড়া এলাকায় ১০- ১২ বিঘা জমি জুড়ে শিব-শম্ভু চালকল। জায়গাটি লিজ নেওয়া হয়েছে রাজা ঘোষের মায়ের নামে। তবে অনুব্রত মণ্ডলের ভাগ্নে রাজার দাবি ছিল, তাঁর মায়ের নামে জায়গা তা তিনি জানতেন না।

রাজার দাবি ছিল, ওই চালকলে তিনি কোনওদিন যাননি। সেই সঙ্গে রাজা এও বলেন, অনুব্রত মণ্ডলের ভাগ্নে তিনি ছাড়াও রয়েছেন আরও ৫ জন। কেষ্ট’র ভাগ্নে বলেছিলেন, সম্পর্ক খুঁজে বার করে এই সব অভিযোগ তুলে তাঁদেরকে হেয় করা হচ্ছে। অন্যদিকে, সিবিআইয়ের দাবি, বীরভূম জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনের নথিতে ওই চালকলের মালিক হিসেবে রয়েছে শিবানী’র স্বামীর নাম।

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘সিজ’ করার আবেদন অরূপ বিশ্বাসের

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের