কঙ্কনার অভিনয়ের একনিষ্ঠ ভক্ত রুক্মিণী

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ টলিউড (Tollywood)) এবং বলিউডের (Bollywood) দুই অন্যতম সেরা অভিনেত্রী হলেন রুক্মিণী মৈত্র (Rukmini Moitra) এবং কঙ্কনা রানাওয়াত (Konkona Ranaoyat)। দুজনেই নিজের নিজের জায়গায় দক্ষতার পরিচয় রেখেছেন। এবার তাঁদের দুজনকেই একই চরিত্রে দেখা যেতে চলেছে। ১৯ শতকের বাংলা থিয়েটারের কিংবদন্তী শিল্পী নটি বিনোদিনীর (Noti Binodini) চরিত্রে অভিনয় করতে চলেছেন দুজনে। পরিচালক রাম কমল মুখোপাধ্যায় নটি বিনোদিনীকে নিয়ে একটি সিনেমা তৈরি করেছেন। ছবির নাম “বিনোদিনী একটি নটির উপাখ্যান”। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। অন্যদিকে সম্প্রতি কঙ্কনা রনাওয়াতও নিজের পরবর্তী ছবিতে নটি বিনোদিনীর বায়োপিকে অভিনয় করতে চলেছেন। প্রদীপ সরকার পরিচালিত এই ছবিতে নাম ভুমিকায় অভিনয় করছেন কঙ্কনা।

নটি বিনোদিনীর চরিত্রে কঙ্কনার অভিনয়ের বিষয়ে প্রতিক্রিয়ায় একটি বেসরকারি সংবাদ সংস্থাকে রুক্মিণী জানিয়েছেন, “আমি মনে করি এটা দারুণ খবর। এর মাধ্যমে স্বনামধন্য বাঙালি অভিনেত্রীকে আবারও স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং তাঁকে যথাযথ কৃতিত্ব দেওয়া হচ্ছে”। রুক্মিণী আরও জানান, “একজন বাঙালি হিসেবে আমি খুব গর্ব বোধ করছি যে আরও একবার একজন আইকনিক বাঙালি নারীর কথা তুলে ধরা হবে, যিনি সকল বাধাকে তুচ্ছ করে অভিনয় জগতে সারা দেশের নারীদের জন্য পথ তৈরি করেছেন। তাই পুরো টিমকে আমার অনেক শুভেচ্ছা”।

বাংলায় ছবিতে নটির চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী। হিন্দিতে সেই চরিত্রে কঙ্কনার অভিনয় প্রসঙ্গে বেসরকারি সংবাদসংস্থাকে অভিনেত্রী জানিয়েছেন, দুজনে একই চরিত্রে অভিনয় করায় কঙ্কনার সঙ্গে তাঁর তুলনা হওয়া খুবই প্রাসঙ্গিক। এবং তিনি তাতে সম্মানিত বোধ করবেন। রুক্মিণী বলেন “কঙ্গনার সঙ্গে তুলনা করাও সম্মানের বিষয় হবে। তিনি একজন সিনিয়র এবং অসাধারণ অভিনেত্রী। আমি নিজেও তাঁর কাজের ভক্ত”। তিনি আরও বলেন, “এইরকম একটি আইকনিক চরিত্রে অভিনয় করাই সম্মানের ব্যাপার। এবং আমি সেই সম্মান রক্ষা করার  যথাসাধ্য চেষ্টা করব। এবং আমার মনে হয় কঙ্কনাও তাই করবেন”।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ