ইছাপুরে বদ্ধ ঘরে আগুনে পুড়ে মারা গেলেন এক বৃদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি:ইচ্ছাপুর আনন্দমঠ হরিসভা অঞ্চলে বদ্ধ ঘরে আগুনে পুড়ে মারা গেলেন এক ব্যক্তি। ইছাপুর(Ichapur) আনন্দমঠ হরিসভা অঞ্চলে নোয়াপাড়া পৌরসভার(Noapara Municipality) অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত একটি ফ্ল্যাটে হঠাৎই আগুন লেগে বদ্ধ ঘরে মারা যান বছর ৭২”র রঞ্জিত ধরচৌধুরী। তিনি হাঁটতে পারেন না । প্রায় বারো বছর ধরে । তিনি ফুড কর্পোরেশনের(Food Corporation) অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। দুই ভাই থাকতেন একসঙ্গে ।এক ভাই বরুণ ধরচৌধুরী বাইরে থেকে তালা দিয়ে কিছু সময়ের জন্য বাইরে যান। পরিচারিকাও তার নিজের বাড়ি চলে যান ।

এমনও তো অবস্থায় পাশের ফ্ল্যাটের বাসিন্দারা ফ্ল্যাট থেকে ধোয়া বেরোতে দেখেন। যেহেতু বাইরে থেকে তালা দেওয়া ছিল, ইট দিয়ে সেই তালা ভাঙ্গার চেষ্টা করে, আবাসনের প্রতিবেশীরা। পরবর্তীকালে খবর দেওয়া হয় নোয়াপাড়া থানা এবং দমকল কর্মীদের(Fire Brigade)। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিসের থেকে এই আগুন লাগল তা প্রশ্নের মুখে।

রঞ্জিত ধর চৌধুরীর মৃতদেহ নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর(Barackpore) বিএন বোস মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য। যদিও তার আত্মীয়ের দাবি ,ধূমপান করতেন রঞ্জিত ধর চৌধুরী। পাশের ঘরে মশা তাড়ানোর ধূপ জ্বালানো ছিল ,এমনটাই দাবি তার আত্মীয়র। তবে কি থেকে এই আগুন লাগে তা নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে পরিবার। নোয়াপাড়া থানার পুলিশ শুরু করেছে তদন্ত।মৃত বৃদ্ধর ভাই তালা দিয়ে কেন গিয়েছিলেন এবং কোথায় গিয়েছিলেন তা তদন্ত করে দেখছে পুলিশ। ওই ফ্ল্যাটের অন্যান্য আবাসিকদের বয়ান রেকর্ড করছে পুলিশ। বাড়ির পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল