সিকান্দার রাজার দৌলতে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে জিম্বাবুয়ে

বল হাতে ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতেও ঝড় তোলেন সিকান্দার রাজা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সহ অধিনায়ক সিকান্দার রাজার (Sikandar Raza) অসাধারণ ব্যাটিং-বোলিংয়ে ভর করে বিশ্বকাপের (T20 World Cup) মূলপর্বে উঠল জিম্বাবুয়ে (Zimbabwe)। শুক্রবার হোবার্টের ভেলেরিভ ওভালে স্কটল্যান্ডকে (Scottland) কার্যত উড়িয়ে দিয়ে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ান হয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করল ক্রেগ এরভিনের দল। এই গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) হারিয়ে আগেই মূল পর্বে পৌঁছে গিয়েছিল আয়ারল্যান্ড (Ireland)।  

এদিন হোবার্টের ভেলেরিভ ওভালে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন স্কটল্যান্ডের অধিনায়ক (Scottland Captain) রিচি বেরিংটন (Richie Berrington). কিন্তু শুরুটা খুব একটা ভাল হয়নি স্কটিশদের। দলের পাঁচ রানের মাথায় ব্যক্তিগত চার রানে প্যাভিলিয়নে ফেরেন মিচাইল জোনস। সুবিধা করতে পারেননি উইকেটরক্ষক ম্যাথু ক্রস। মাত্র এক রান করে তিনিও সাজঘরের পথ ধরেন। অধিনায়ক রিচি বেরিংটন অন্য ওপেনার জর্জ মুনসের সঙ্গে জুটি বেঁধে জিম্বাবুয়ের আক্রমণ সামলানোর চেষ্টা করেন। ১৩ রানের মাথায় তিনিও আউট হন। অর্ধশতরান করার পরে খানিকবাদে ব্যক্তিগত ৫৮ রানের মাথায় আউট হন ওপেনার জর্জ মুনসে। এর পরে ক্যালাম ম্যাকলিউয়েড কিছুটা লড়াই করার চেষ্টা করেন। ২৬ বলে ২৫ রান করেন তিনি। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে স্কটল্যান্ড।

জয়ের জন্য খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। দলের এবং ব্যক্তিগত চার রানের মাথায় আউট হয়ে যান আর চাকাবভা। শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন ওয়েলেসলি মাধেবারা। সাত রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় জিম্বাবুয়ে। ৪২ রানের মাথায় আউট হন সিয়ান উইলিয়ামস। এক প্রান্ত আঁখড়ে থাকেন অধিনায়ক ক্রেগ এরভিন। দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে তাঁর সঙ্গে যোগ দেন সহ অধিনায়ক সিকান্দার রাজা। চতুর্থ উইকেটের জুটিতে দুজনে মিলে ৬৪ রান তোলেন। ৫৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন এরভিন। এর পরে ব্যাট হাতে ঝড় তোলেন সিকান্দার রাজা। ২৩ বল ৪০ রান করে দলকে জয় এনে দেন। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে জিম্বাবুয়ে সহ অধিনায়কের হাতে।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী