আড়াই বছরের সন্তান কোলে ইন্টারভিউ দিতে মনোমিতা

সেদিনের তরুণী আজ আড়াই বছর বয়সী পুত্র সন্তানের মা। সন্তানকে কোলে নিয়ে শুক্রবার বোলপুর থেকে কলকাতায় ইন্টারভিউ দিতে এলেন মনোমিতা হারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেদিনের তরুণী আজ আড়াই বছর বয়সী পুত্র সন্তানের মা। সন্তানকে কোলে নিয়ে শুক্রবার বীরভূম জেলার বোলপুর থেকে কলকাতায় ইন্টারভিউ দিতে এলেন মনোমিতা হারা। শুক্রবার থেকে শুরু হয়েছে আপার প্রাইমারি টেট পাশ করা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ পর্ব। এদিনই ইন্টারভিউয়ের তারিখ পড়েছে ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় বসা মনোমিতা হারার।

প্রসঙ্গত দীর্ঘ ৮ বছরের প্রতীক্ষার পর টেট পাশ উচ্চ প্রাথমিকের ১৫৮৫ জন চাকরিপ্রার্থীর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে আচার্য সদনে শুক্রবার থেকে। এদিনই ডাক পেয়েছেন মনোমিতা হারা। ২০১৫ সালে যখন পরীক্ষায় বসেন মনোমিতা তখন অবিবাহিত ছিলেন। বীরভূমের বোলপুরের বাসিন্দা স্বপন মাহাতর সঙ্গে তাঁর বিয়ে হয়। বর্তমানে মনোমিতা বোলপুরের বাসিন্দা। বর্তমানে তিনি এক সন্তানের জননীও। স্বামী স্বপন মাহাত বোলপুরে একটি বেসরকারি কলেজে চাকরি করেন। তাঁকে সঙ্গে নিয়েই আপার প্রাইমারিতে ইন্টারভিউ দিতে এসেছেন কলকাতায়। বৃহস্পতিবার রওনা দিয়েছেন কলকাতায়। শুক্রবার সকালে আড়াই বছর বয়সী পুত্র সন্তানকে নিয়ে এসএসসির সদর দফতরে পৌঁছন ইন্টারভিউ দেওয়ার জন্য। তিনি জানান, যখন পরীক্ষা দিয়েছিলাম তখন অবিবাহিত ছিলাম৷ আড়াই বছরের শিশুকে কোলে নিয়ে ইন্টারভিউ দিতে এসেছি। তবে শেষমেষ ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ায় খুশি চাকরি প্রার্থীরা। সন্তানকে স্বামীর কাছে বাইরে রেখে ভিতরে ঢুকে যান মনোমিতা ইন্টারভিউ দিতে।

প্রসঙ্গত টেট পাশ করা উচ্চ প্রাথমিকের ১৫৮৫ জন চাকরিপ্রার্থীর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে দীর্ঘ ৮ বছরের প্রতীক্ষার পর। স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, ২১শে অক্টোবর থেকে ৪ঠা নভেম্বর পর্যন্ত চলবে এই ইন্টারভিউ প্রক্রিয়া। এসএসসি সদর দফতরেই এই ইন্টারভিউ নেওয়া শুরু হয়েছে। যে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয়েছে, তাঁদের নামের তালিকা, অ্যাকাডেমিক স্কোর-সহ বিস্তারিত তথ্য ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে। মোট ১১ টি বিষয় ইন্টারভিউ নেওয়া হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। বায়ো সায়েন্স, ভূগোল, ইতিহাস, পিওর সায়েন্স, হিন্দি, উর্দু, আরবি, নেপালি, বাংলা, সংস্কৃত এবং ইংরেজি বিষয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হবে।

ব্ল্যাকমেইলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

সন্দেশখালিতে জমিদখল মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী