আইএসএলের ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে মুম্বই, নজর কাড়বেন ভারতীয় ফুটবলাররা

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার আইএসএলের ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে নামছে মোহনবাগান। গত ৯টি মরশুমের তুলনায় এবারে নজর কেড়েছেন ভারতীয় ফুটবলাররা। ফাইনাল ম্যাচেও দুই দলেরই বেশ কয়েকজন ভারতীয় ফুটবলাররা নজর কাড়বেন বলে ওয়াকিবহাল মহলের ধারনা।

মোহনবাগান ও মুম্বই, দুই দলেই রয়েছেন একাধিক ভারতীয় ফুটবলার। তবে ফুটবল মহলের পাঁচ জন খেলোয়াড়দের ওপর বেশি নজর থাকবে। সেই পাঁচ জন খেলোয়াড় হলেন, মোহনবাগানের মনবীর সিং, শুভাশিস বসু ও লিস্টন কোলাসোর। একইসঙ্গে মুম্বই সিটি এফসির খেলোয়াড়দের মধ্যে রয়েছেন লালিয়ানজুয়ালা ছাংতে ও বিক্রম প্রতাপ সিংহ। জানা যাচ্ছে, মোহনবাগানের উইং থেকে আক্রমণে প্রধান ভূমিকা নিতে দেখা গিয়েছে মনবীর সিংকে। সম্প্রতি বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪-০ গোলে হারায় মোহনবাগান। এই চার গোলের মধ্যে এক গোল রয়েছে মনবীরের। অন্যদিকে সেমিফাইনালের প্রথম পর্বে তাঁর গোলেই এগিয়ে গিয়েছিল মোহনবাগান। অন্যদিকে আইএসএলে গোল করানো ও গোল দেওয়ার পিছনে লিস্টন কোলাসোর ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। আইএসএলে কোলাসো চরটি গোল করেছেন ও চারটি গোল করিয়েছেন। অন্যদিকে মোহনবাগানের রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গিয়েছে শুভাশিস বসুকে। এখনও পর্যন্ত ২৪টি ম্যাচ খেলেছেন শুভাশিস। শনিবারের ফাইনাল ম্যাচে শুভাশিসের পারফরমেন্সও সকলের নজরে থাকবে।

এদিকে মুম্বই এফ সি দলের আক্রমণবিভাগে প্রধান ভূমিকা নিতে দেখা গিয়েছে লালিয়ানজুয়ালা ছাংতেকে। দশটি গোল করে সবার ওপরে রয়েছেন তিনি। ৬টি গোল অ্যাসিস্ট করেছেন তিনি। সেমিফাইনালের প্রথম পর্বে এক্সট্রা টাইমের সাত মিনিটের মধ্যে দুটি গোল করে মুম্বইকে ম্যাচ জিতিয়ে নেন ছাংতে। সেইসঙ্গে মুম্বইয়ের আক্রমণভাগে বিক্রম সিংহের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ। এখনও পর্যন্ত আটটি গোল করেছেন বিক্রম। পাশাপাশি চারটি গোল অ্যাসিস্ট করেছেন। ফাইনালে ছাংতে ও বিক্রমের ওপর নজর থাকবে ফুটবলমহলের।

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা