ঋষি-বাক্য শোনার অপেক্ষায় ব্রিটেন, সোশ্যাল মিডিয়ায় শুরু প্রচার

সোশ্যাল মিডিয়ায় তাঁর সমর্থনে প্রচার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী পদে লিজ ট্রাসের ইস্তফার পর একটা প্রশ্ন ঘুরতে শুরু করে – এবার প্রধানমন্ত্রী পদে কে আসীন হতে চলেছে? সর্বাধিক আলোচিত নাম ছিল ঋষি সুনক। কনজারভেটিব পার্টি সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে ঋষি শৌনক। ইতোমধ্যে হ্যাশট্যাগ (#Ready4Rishi) দিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তাঁর সমর্থনে প্রচার। দ্য গার্ডিয়ান পত্রিকার খবর অনুসারে, হাউজ অব কমন্সে কনজারভেটিভ পার্টির ৩৫৭ জন এমপির মধ্যে ১০০জনের বেশি ঋষির পাশে রয়েছেন। তবে বরিস জনসন প্রধানমন্ত্রীর দাবিদার হিসেবে আত্মপ্রকাশ করলে সার্বিক চিত্র বদলে যেতে পারে। যদিও বরিস জনসনকে কতজন সমর্থন করবেন, সে প্রশ্নটাও ঘুরে বেড়াচ্ছে। তবে ঋষি শৌনক বা বরিস জনসন কেউ সরকারিভাবে নিজেদের প্রধানমন্ত্রী পদের দাবিদার বলে ঘোষণা করেননি।

যদিও সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ঋষি শৌনক তাঁর ঘনিষ্ঠমহলে আলোচনা শুরু করে দিয়েছেন। আলোচনার বিষয়, তিনি প্রধানমন্ত্রী পদের দাবিদার বলে ঘোষণা করবেন কি না। সমান্তরালভাবে বরিস জনসন শিবিরও আলোচনা শুরু করেছে। অন্যদিকে, নাগরিকদের একাংশ চাইছে সাধারণ নির্বাচন। তাদের মতে, লিজ ট্রাসকে নিয়ে চারজন প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছিলেন। চারজনের একজনও পুরো মেয়াদ থাকতে পারেনি। কোনও না কোনও কারণে তাদের সরে যেতে হয়েছে। অতএব সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বেছে নেওয়া হোক।

ঋষি শৌনক এবং বরিস জনসন ছাড়াও প্রধানমন্ত্রী পদে এগিয়ে রয়েছেন বাণিজ্য সচিব কেভি বডেনচ, পাক-বংশোদ্ভূত প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী গ্রান্ট শাপস।

আরও পড়ুন তিতিবিরক্ত ১০ নং ডাউনিংস্ট্রিটের এই বাসিন্দা

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে আর হারাবেন না, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়