রানি রাসমণির বাড়িতে হেরিটেজ ফলক লাগিয়ে দিল কলকাতা পুরসভা

জানবাজারে পুরনো এই বাড়িকে হেরিটেজ ঘোষণা করে নীল রঙের ফলক লাগানো হয়েছে কলকাতা পুরসভার তরফে। সেখানে লেখা আছে ওই বাড়ির নাম এবং নির্মাণের তারিখ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রানি রাসমণির বাড়িকে হেরিটেজ ঘোষণা করে ফলক লাগিয়ে দিল কলকাতা পুরসভা। কালীপুজোর সময় রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিত্রাং। ইতিমধ্যে তার ক্ষয়ক্ষতি রুখতে জোরকদমে সচেতনতা ও প্রস্তুতি চালাচ্ছে প্রশাসন। তার মাঝে রানি রাসমণির বাড়িকে হেরিটেজ ঘোষণা করে ফলক লাগিয়ে দিল পুরসভা। জানবাজারে পুরনো এই বাড়িতে নীল রঙের ফলক লাগানো হয়েছে কলকাতা পুরসভার তরফে। সেখানে লেখা আছে ওই বাড়ির নাম এবং নির্মাণের তারিখ।

কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, রানি রাসমণির জানবাজারের এই বাড়িটি ‘‌এ–ওয়ান’‌ গ্রেডের হেরিটেজ বিল্ডিং। কলকাতা শহরে এমন আরও বহু প্রাচীন বাড়ি রয়েছে, যেগুলিকে হেরিটেজ তকমা দেওয়া হবে পুরসভার তরফে। হেরিটেজ বিল্ডিংয়ের সেই তালিকা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে পুরসভা সূত্রে খবর। সেই তালিকা অনুযায়ী সমস্ত হেরিটেজ বাড়িতে ফলক লাগানো হবে। রানি রাসমণির বাড়ি থেকে এই কাজ শুরু করা হল। পুরসভা সূত্রে খবর, হেরিটেজ তকমা দেওয়া হয়েছে অন্তত ১০০ বাড়িকে। তার মধ্যে রয়েছে ৫, এস এন ব্যানার্জি রোডে অবস্থিত কলকাতা পুরসভার সদর ভবনটিও।

ধর্মতলার জনবাজারের এই বাড়িতে রানি রাসমনি বিয়ের পর থেকে বসবাস শুরু করেছিলেন। জমিদারি দেখভাল করার জন্য বিভিন্ন সময়ে নানা জায়গায় তিনি যেতেন। ১৭৯০ সালে জনবাজারের এই বাড়িটি নির্মাণ করেছিলেন তাঁর শ্বশুর। ইতিহাস বিজড়িত এই বাড়িতে শ্রী রামকৃষ্ণেরও যাতায়াত ছিল। শুধু তাই নয় এই বাড়িতে শহরের বিশিষ্ট মানুষের যাতায়াত ছিল। সবকিছু বিবেচনা করে কলকাতা পুরসভা এই বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করে ফলক লাগিয়ে দিল।

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়