বাংলাদেশে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, একদিনে আক্রান্তের নয়া রেকর্ড

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে  হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২২ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সময় যত গড়াচ্ছে ততই ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। কার্যত যেন ডেঙ্গুর সুনামি আছড়ে পড়েছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে  হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২২ জন। চলতি বছরে এটাই একদিনে সর্বোচ্চ ডেঙ্গুতে আক্রান্তের রেকর্ড। গত ১৮ অক্টোবর দেশে একদিনে ৯০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আক্রান্তের সংখ্যা যেমন লাফিয়ে বাড়ছে তেমনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘন্টায় আরও দুজন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। পরিস্থিতির যেভাবে অবনতি ঘটছে তাতে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯২২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মধ্যে ঢাকার বাসিন্দা ৫২০ জন। ঢাকার বাইরে ৪০২ জন আক্রান্ত হয়েছেন। গত ২২ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ২৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৫১৩ জন। নতুন করে আরও দুজনের মৃত্যু হওয়ায় চলতি বছরে ডেঙ্গুর বলি হলেন ১১২ জন।’

গত বছরের তুলনায় চলতি বছরে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশেই বেশি। ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। আর মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছিলেন ১০৫ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা গত বছরের পরিসংখ্যানকে টপকে গিয়েছে।’

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

ঘর ওয়াপসি, লখনউ ছেড়ে দিল্লি ক্যাপিটলসে ঋষভ

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

দেখতে হুবহু প্রধানমন্ত্রীর মতো! নবদ্বীপে ঝালমুড়ির ঠোঙা হাতে কে এই ব্যক্তি?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

সকালের ব্যস্ততা এড়াতে রান্নার ঝামেলা শেষ! ঝটপট বানান এই সুস্বাদু নো কুক টিফিন