Loading live market data...
Loading active stocks...
Connecting...

নির্বাচনী প্রতিশ্রুতি কার্যকরের দাবিতে শেখ হাসিনাকে স্মারকলিপি দেবেন বাংলাদেশের সংখ্যালঘু নেতারা

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানিয়ে আগামী ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি তুলে দেবেন সংগঠনের নেতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চার বছর আগে জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি কার্যকর করার দাবিতে শাসকদল আওয়ামী লীগের উপরে চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংখ্যালঘুদের সংগঠন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানিয়ে আগামী ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি তুলে দেবেন সংগঠনের নেতারা। তার আগে দেশের প্রত্যেকটি প্রান্ত থেকে বিশেষ পদযাত্রা করে রাজধানী ঢাকার শাহবাগ চত্বরে জড়ো হবেন সংখ্যালঘুরা। ওই জমায়েত শেষেই প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে।

২০১৮ সালে সংখ্যালঘু সম্প্রদায়কে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি কার্যকরের দাবিতে শনিবার গোটা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে গণঅনশন কর্মসূচি পালিত হয়। রাজধানী ঢাকার শাহবাগ চত্বরে আয়োজিত কর্মসূচিতে কয়েকশো সংখ্যালঘু মানুষ যোগ দেন। সহমর্মিতা জানাতে গণ অনশন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা, ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ।

অনশন কর্মসূচি শেষে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক মনীন্দ্রকুমার নাথ সাংবাদিকদের বলেন, ‘২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে সংখ্যালঘু সুরক্ষা, বৈষম্য বিলোপ, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়নসহ জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু চার বছরে কোনও প্রতিশ্রুতি রক্ষা করেনি সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি যাতে বাস্তবায়ন করা হয়, সেই দাবিতে ৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে।’

কেটি পেরির হাত ধরে শুরু ফিফা বিশ্বকাপ ২০২৬, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন শাকিরা-রেমা-বার্না বয়ও

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর

কলকাতা পুলিশ ফলো করতে শুরু করল মোদি–শুভেন্দুকে, আনফলো হলেন কারা?‌

অটোয় চেপে কোচি থেকে জয়সলমের! বিদেশিদের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দু সহ মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা, তালিকায় রয়েছেন আর কারা?

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?