‘আমি চাই পুণীত আপুর শেষ ছবি কেজিএফ-সহ বক্সঅফিসের সব রেকর্ড ভেঙে দিকে’: যশ

এই মুভিটি কেজিএফ সহ আগের সমস্ত রেকর্ড ভেঙ্গে দিক। মুভিটি আমাদের ভূমি, জীবন এবং প্রকৃতির একটি উদযাপন। আমাদের সকলের উচিত ছবিটিকে ব্যাপকভাবে সফল করে যথাযথ শ্রদ্ধা জানানো।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর ২৯ অক্টোবর আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন জনপ্রিয় কন্নড় সুপারস্টার পুনীত রাজকুমার। তাঁর মৃত্যুতে আজও শোকাহত গোটা দক্ষিণী ইন্ডাস্ট্রি। এহেন প্রতিভাবান স্টারকে হারিয়ে আজও ঋণগ্রস্থ কন্নড় ইন্ডাস্ট্রি। তবে কথায় আছে, শিল্পীরা কোনোদিন প্রয়াত হন না, তাঁরা অমর হয়ে থাকেন তাঁদের শিল্পের মাধ্যমে। আগামী ২৮ অক্টোবর প্রয়াত অভিনেতার মৃত্যুর আগে শেষ অভিনীত সিনেমা ‘GANDHADA GUDI’ মুক্ত পেতে চলেছে। জানা গিয়েছে, এই প্রকল্প প্রয়াত অভিনেতার স্বপ্নের প্রকল্প ছিল। যে ছবি আগামী ২৮ অক্টোবর মুক্তি পেতে চলেছে। অনেক অবদান তাঁর দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে। নিজের স্বপ্নের প্রজেক্টও দেখে যেতে পারলেন না সুপারস্টার। আসলে বিধাতার হাতে রয়েছে মানুষের জন্ম, মৃত্যু, বিবাহ এই তিনটি জিনিস। যা খন্ডানোর ক্ষমতা কারুর নেই।

গত শুক্রবার অর্থাৎ ২১ অক্টোবর এই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন একাধিক স্টার কাস্টরা। তবে ইভেন্টে উপস্থিত দক্ষিণী সুপারস্টার অর্থাৎ কেজিএফ অভিনেতা যশ বক্তৃতায় এই ছবির টিমের উদ্দেশ্যে শুভকামনা জানিয়েছেন। দক্ষিণী ইন্ডাস্ট্রির এখনো পর্যন্ত খ্যাতির শীর্ষে রয়েছে, যশ অভিনীত ‘কেজিএফ চ্যাপ্টার 2’। যার ঝুলিতে রয়েছে প্রায় কয়েক হাজার কোটির ব্যবসা। তবে যশ চান তাঁর ছবির থেকেও সুপারহিট হোক পুনীথ আপ্পুর শেষ ছবি। এদিন এই ছবির প্রাক-প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত বক্তৃতায়, যশ বলেছিলেন যে, তিনি চান গন্ধদা গুড়ি বক্সঅফিসে কেজিএফ-কে ছাড়িয়ে যাক।

তাঁর কথায়, “এই মুভিটি কেজিএফ সহ আগের সমস্ত রেকর্ড ভেঙ্গে দিক। মুভিটি আমাদের ভূমি, জীবন এবং প্রকৃতির একটি উদযাপন। আমাদের সকলের উচিত ছবিটিকে ব্যাপকভাবে সফল করে যথাযথ শ্রদ্ধা জানানো।” গন্ধদা গুড়ি হল একটি ডকুড্রামা। ছবিটি চলচ্চিত্র নির্মাতা এবং বন্যপ্রাণী ফটোগ্রাফার আমোঘাবর্ষ জেএস দ্বারা পরিচালিত। কিংবদন্তি ডঃ রাজকুমারের কনিষ্ঠ সন্তান পুনীথ রাজকুমার, গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

Gandhada গুড়ি সম্পর্কে

‘গন্ধদা গুড়ি’ হল একটি ডকুড্রামা যা কর্ণাটকের সুন্দর ল্যান্ডস্কেপকে অন্বেষণ করবে। এটি পরিচালনা করেছেন আমোঘবর্ষা জেএস, যিনি ওয়াইল্ড কর্ণাটক ডকুমেন্টারির জন্য অনেকের কাছেই বেশি পরিচিত। এই ছবির ট্রেলারটি গত ৯ অক্টোবর প্রকাশিত হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রেলারের প্রশংসা করেছেন এবং বলেছেন যে তিনি জেমস অভিনেতাকে শ্রদ্ধা জানান। পুনেতের প্রথম মৃত্যুবার্ষিকীর একদিন আগে ২৮ অক্টোবর মুক্তি পাবে গন্ধদা গুড়ি।

‘পাপী ছেলে না থাকাই ভালো’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!