নিষিদ্ধ শব্দবাজি পুড়িয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল যুবক

এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে নিষিদ্ধ শব্দবাজি না পোড়ানোর জন্য। এমনকি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও সচেতনতা প্রচার চালানো হয়। তবু বিধি নিষেধের তোয়াক্কা না করে অনেকেই হাতে তুলে নেন নিষিদ্ধ বাজি। হাজার অভিযান চালালেও লুকিয়ে চলে বিক্রি। আর এই নিষিদ্ধ বাজি পুড়িয়েই মৃত্যুর (DEATH) কোলে ঢলে পড়লেন এক যুবক। দিওয়ালির দিনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানা এলাকায়। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘটনাটি আকুরা ফিডার ক্যানেল সংলগ্ন এলাকার। মৃত যুবক পল্লব সরকারের বাড়ি মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের আকুরা গ্রামের। পল্লব পেশায় ছিলেন রং মিস্ত্রি। স্থানীয় সূত্রে খবর, বেআইনি শব্দবাজি ফাটাতে গিয়েই মৃত্যু হয়েছে যুবকের। এদিকে শব্দবাজিতে গুরুতর জখম হওয়ার ঘটনার খবর পেয়েই এলাকায় আসে সামশেরগঞ্জ এবং ফরাক্কা থানার পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সামশেরগঞ্জের তারাপুর হাসপাতালে। দেহ পরীক্ষা করে চিকিৎসক নিশ্চিত করেন মৃত্যুর খবর।

পুলিশ সূত্রে খবর, এলাকায় তল্লাশি চালিয়ে প্রচুর বেআইনি শব্দবাজি উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, উত্তর ২৪ পরগনা জেলার মিনাখার মাঝেপাড়া এলাকায় তুবড়ি জ্বালাতে গেলে বিস্ফোরণ হয়। এর ফলে মৃত্যু হয়েছে এক নবম শ্রেণির ছাত্রের। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নেমে এসেছে শোকের ছায়া।

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

প্রবল বৃষ্টির জেরে সেবকে ধস, কালিম্পং-সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

বিশ্বকাপের‌ আসরে ৩৬ বছর পর ফের মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

সোনা-রুপোর দামে বড় পতন! দেখুন লক্ষ্মীবারের দর

এবার বড় পর্দায় চমক দেখাতে প্রস্তুত ‘কালিন ভাইয়া’, ‘গুড্ডু’রা, প্রকাশ্যে ‘মির্জাপুর’-এর টিজার

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি