T20 World Cup: খলনায়ক বৃষ্টি, আয়ারল্যান্ডের কাছে হার ইংল্যান্ডের

ইংল্যান্ডকে পাঁচ রানে পরাজিত করে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ফের অঘটনের সাক্ষী বিশ্বকাপ। সৌজন্যে বৃষ্টি।

ওয়েস্টইন্ডিজের পর এবার আয়ারল্যান্ড হারাল ইংল্যান্ডকে। ডার্কওয়ার্থ-লুইসে তারা ইংল্যান্ডকে পাঁচ রানে পরাজিত করে। বৃষ্টির জেরে খেলা বন্ধ রাখতে হয়েছিল। সেই সময় ইংল্যান্ড ডার্কওয়ার্থ-লুইস নিয়মে পাঁচ রানে পিছিয়ে ছিল। বৃষ্টি শুরু হওয়ার সময় ইংল্যান্ডের রান ছিল ১৪.৩ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১০৫। জয়ের জন্য তাদের দরকার ছিল ৩৩ বলে ৫৩ রান।বৃষ্টি বন্ধ না হওয়ায় খেলা আর শুরু করা সম্ভব হয়নি। সে কারণে ডার্কওয়ার্থ লুইস নিয়মে ম্যাচের ভাগ্য নির্ধারণের সিদ্ধান্ত নেন আম্পায়ার। ২০১১ সালে একদিনের বিশ্বকাপেও হেরেছিল আয়ারল্যান্ড। ১১ বছর পর সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। বড় রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং শুরু করে আয়ারল্যান্ড। পল স্টার্লিং ১৪ রানে আউট হয়ে যাওয়ায় দলকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব বর্তায় অ্যান্ড্রু বলভির্নির কাঁধে। তাঁকে যোগ্য সঙ্গত দেন উইকেট রক্ষক লোরকান। জুটির ৮২ রান দলকে১০০ রানের গণ্ডি পার করে। ২৭ বলে ৩৪ রান করে আউট হন লোরকান।

এই জুটি ভেঙে যাওয়ায় আয়ারল্যান্ড মানসিক দিক থেকে অনেকেটাই ভেঙে পড়ে। আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয় ১৫৭ রানে। ইংল্যান্ড শুরু থেকেই দাপটের সঙ্গে ব্যাট করতে শুরু করে। মাত্র ১৪.৩ ওভারে তারা পাঁচ উইকেটের বিনিময়ে ১০৫ রান তুলে নেয়। যেভাবে তারা খেলছিল, বৃষ্টি না হলে ম্যাচে তাদের জয় নিশ্চিত ছিল। কিন্তু ভাগ্য সঙ্গ না দেওয়ায় তাদের ম্যাচ হাত থেকে বেরিয়ে যায়।

আরও পড়ুন বিশ্বকাপে পাক বয়কট, আইসিসিকে চিঠি বিসিসিআইয়ের?

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী