রোগী সেজে ১৭ বছর বাদে খুনি কবিরাজকে পাকড়াও করল র‍্যাব গোয়েন্দারা

বাগেরহাটের মহিলা শিল্পপতি মনোয়ারা মনুকে খুনের দায়ে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছিল ধৃত হেমায়েত কবিরাজকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাগেরহাটের এক মহিলা শিল্পোদ্যগীকে খুন করে ১৭ বছর ধরে ছদ্মবেশ ধরে লুকিয়ে ছিল হেমায়েত ওরফে জাহিদ কবিরাজ নামে এক খুনি। পুলিশের চোখে ধুলো দিতে মাঝে মাঝে সীমান্ত পেরিয়ে ভারতেও চলে যেত। কিন্তু শেষ রক্ষা হল না। গোপন সূত্রে খবর পেয়ে রোগী সেজে বুধবার গভীর রাতে ঢাকার বছিলা থেকে খুনি কবিরাজকে গ্রেফতার করেছেন র‍্যাবের গোয়েন্দারা।

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন জানিয়েছেন, ১৫-১৬ বছর বয়স থেকে কবিরাজি পেশা শুরু করেন হেমায়েত। কবিরাজির পেশার আড়ালে কার্যত মহিলাদের টার্গেট করে টাকা লুঠতেন। ২০০৩ সালে তিনি স্ত্রী-সন্তানসহ পিরোজপুর থেকে বাগেরহাটে এসে ঘাঁটি গাড়েন। ২০০৫ সালের চিকি‍ৎসার জন্য হেমায়েতের দ্বারস্থ হন বাগেরহাটের মহিলা শিল্পপতি মনোয়ারা মনু। এক পর্যায়ে মনুকে তার যাবতীয় সম্পত্তি এবং টাকা-পয়সায় জিনের আসর পড়তে পারে বলে ভয় দেখিয়ে সবকিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন হেমায়েত। মনুও সরল বিশ্বাসে তার টাকা-পয়সা ও সম্পত্তির দলিল হেমায়েতের কাছে জমা রাখেন। একদিন অজ্ঞানের ওষুধ খাইয়ে দলিলে টিপসই নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে মনুকে গলা কেটে হত্যা করেন। হত্যার পর গ্রেফতার এড়াতে পালিয়ে যশোরের একটি মাজারে গিয়ে আশ্রয় নেন হেমায়েত। পরদিন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অজমেঢ়ে আশ্রয় নেন। ২০০৮ সালে দেশে ফিরে এসে ঢাকার মিরপুরে বসবাস শুরু করেন।

দেশে ফেরার পরে পরিচয় গোপন করে লম্বা চুল ও দাড়িসহ ছবি ব্যবহার করে জাহিদুল ইসলাম ছদ্মনামে জাতীয় পরিচয়পত্র তৈরি করেন হেমায়েত। মিরপুরে থাকাকালীন কবিরাজির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা শুরু করেন হেমায়েত। ভাগ্য পরিবর্তনে তাবিজ, স্বামী-স্ত্রীর কলহ দূরীকরণ, বশীকরণসহ নানা কথা বলে মোটা অঙ্কের টাকা হাতাতে শুরু করেন। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামা হয়। প্রতারণার তথ্য-প্রমাণ জোগাড় করে বুধবার গভীর রাতে রোগী সেজে হেমায়েতকে পাকড়াও করেন র‍্যাবের গোয়েন্দারা।  

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস