গারদের পেছনেও আয়োজন ভুরিভোজের, কেষ্ট খেলেন মেপে

এদিনের মেনুতে ছিল ফ্রায়েড রাইস, চিকেন, চাটনি, পাঁপড়, দই ও দু’ই রকমের মিষ্টি। আর নিরামিষাশীদের জন্য ছিল পনীর, সবজি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাইফোঁটায় (BHAI PHONTA) আসানসোল সংশোধনাগারে আয়োজন করা হয়েছিল ভুরিভোজের। অবশ্য, এই আয়োজন আগে করা হয়েছিল কালীপুজোর দিনেই। তবে ওই দিন অনেকেই উপোস করেন। তাই পিছিয়ে গিয়ে ভুরিভোজের আয়োজন করা হয়েছিল আজ। এখানেই অনুব্রত মণ্ডল (ANUBRATA MONDAL) রয়েছেন বিচারাধীন বন্দি হয়ে।

ভুরিভোজের খাবার খেয়েছেন তিনিও। তবে যথেষ্ট মেপে। সংশোধনাগার সূত্রে খবর এমনটাই। এদিনের মেনুতে ছিল ফ্রায়েড রাইস, চিকেন, চাটনি, পাঁপড়, দই ও দু’ই রকমের মিষ্টি। আর নিরামিষাশীদের জন্য ছিল পনীর, সবজি। সব কিছুই না কি অল্প অল্প করে মুখে তুলেছেন কেষ্ট।

এদিকে, সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষা করে দেখা গিয়েছে অনুব্রতর ওজন কমেছে প্রায় ৯ কেজি। বর্তমান ওজন ১০০। অন্যদিকে, বৃহস্পতিবার প্রথমবারের জন্য তাঁকে তলব করেছিল ইডি। বিপুল পরিমাণ সম্পত্তির উৎসের সন্ধান জানতেই তাঁকে তলব করা হয়েছিল। উল্লেখ্য, এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড এবং নীড় ডেভলপার্স প্রাইভেট লিমিটেড দু’ই সংস্থার ডিরেক্টর পদে নাম রয়েছে সুকন্যা মণ্ডলের। সিবিআই চার্জশিটেও উল্লেখ রয়েছে এই দু’ই সংস্থার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ৩ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে সুকন্যার নামে।

আরও পড়ুন: ইডি হাজিরা এড়ালেন সুকন্যা মণ্ডল

 

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের