নতুন চ্যাটশো নিয়ে আসছেন অনুপম খের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেতা অনুপম খের (Anupam Kher)। দীর্ঘ কেরিয়ারে প্রায় ৪০০র বেশি ছবিতে অভিনয় করার পাশপাশি একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। পাশপাশি নিজের ইউটিউব চ্যানেলও রয়েছে তাঁর। অর্থাৎ ইউটিউবার হিসেবেও ইতিমধ্যেই তাঁকে পেয়েছেন অনুরাগীরা। এবার সম্পূর্ণ নতুন এক ভুমিকায় তাঁকে পেতে চলেছেন দর্শকরা। নিজের ইউটিউব চ্যানেলে (YouTube) এবার নতুন চ্যাট শো (New chat show) নিয়ে আসছেন অভিনেতা। বুধবার এক ট্যুইট বার্তায় এমনটাই জানিয়েছেন অভিনেতা।

নিজের ট্যুইটার অ্যাকাউন্টে অনুপম জানান, শুক্রবার নিজের ইউটিউব চ্যানেলে নতুন এই চ্যাট শো প্রথম প্রচারিত হবে। চ্যাট শোটির নাম ‘মনজিলেন অর ভি হ্যায়’। দর্শকদের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়ে ওই ট্যুইট বার্তায় অভিনেতা লিখেছেন, “বন্ধুরা! আমার ইউটিউব চ্যানেলে শীঘ্রই আসছে আমার নতুন চ্যাট শো ‘মনজিলেন অর ভি হ্যায়’”। এরপরেই দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন অভিনেতা। তিনি লিখেছেন, “আপনারা কী অনুমান করতে পারেন যে আমার এই অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের প্রথম অতিথি কে হবেন”? এরপরই তিনি লিখেছেন, “যে ব্যক্তি সঠিকভাবে অনুমান করবে সে একটি বিশাল পুরস্কার পাবে! জয় হো!”

উল্লেখ্য এর আগে কালার চ্যানেলে অনুপম খেরকে একটি চ্যাট শো ‘কুচ্ছ ভি হো সক্ত হ্যায়” হোস্ট করতে দেখা গিয়েছিল। এই চ্যাট শোটি ২০১৪ সালের জুলাই মাস থেকে ২০১৫ সালের নভেম্বর মাস পর্যন্ত কালার চ্যানেলে সম্প্রচারিত হয়।  এই চ্যাট শোটিতে প্রতি সপ্তাহে একজন নতুন সেলিব্রিটিকে অতিথি হিসেবে দেখা যেত। এই একই রকমের চ্যাট শো এবার অভিনেতা নিজের ইউটিউব চ্যানেলে নিয়ে আসতে চলেছেন বোলে মনে করা হচ্ছে।  

প্রসঙ্গত ১১ নভেম্বর মুক্তি পেতে চলা সূরজ বরজাতিয়া পরিচালিত উনচাইতে অভিনয় করতে দেখা যাবে অনুপম খের।

বারাসত থানার আইসি’র হাতে ঝাঁটা, সরকার বদলানোর পর বদলেছে পুলিশও

আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ভি ডি সতীশন, উপস্থিত থাকবেন রাহুল গান্ধি

তোলাবাজির অভিযোগে কৃষ্ণনগরে গ্রেফতার তৃণমূল নেতা

আইপিএলে বিরাট ইতিহাস কোহলির, কোন রেকর্ড গড়লেন?

নারকেল কাটার ফাঁকে আপন মনে গান গেয়ে নেট দুনিয়ায় শোরগোল ফেললেন যুবক

‘‌দেশের নিরাপত্তার সঙ্গে আপস নয়’‌, বনগাঁ সীমান্ত পরিদর্শন করে কড়া বার্তা খাদ্যমন্ত্রীর

মুম্বই থেকে ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ পুরুলিয়ার শ্রমিক, উৎকণ্ঠায় পরিবার

হাড়োয়াতে দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ বিজেপি কর্মীদের

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

রজত পাতিদার নন, পঞ্জাবের বিপক্ষে নতুন অধিনায়কের অধীনে খেলবে আরসিবি

‘‌যেখানে অবৈধ নির্মাণ–দখল থাকবে, সেখানে বুলডোজার চলবে’‌, কড়া বার্তা দিলীপের

হাওড়া পুরসভা এলাকায় বেআইনি বাড়ি নির্মাণে ২০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু