৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আলোর উ‍ৎসব দীপাবলির আগেই অন্নদাতাদের মুখে হাসি ফোটাচ্ছে রাজ্য সরকার।  আগামী ৫ নভেম্বর রাজ্যের প্রায় ৪৮ লক্ষ কৃষককে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। হুগলির পুরশুড়া থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে ওই টাকা প্রদান করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বুধবার (২৮ অক্টোবর) নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কৃষকদের ২ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 

আরও পড়ুনঃ গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

এছাড়াও আসন্ন কালীপুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি জেলায় একজন করে মন্ত্রীকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বড় জেলাগুলিতে দু’জন মন্ত্রীও দায়িত্ব পেতে পারেন। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। যে দফতরগুলি বাজেটের ৩৫ শতাংশ অর্থ খরচ করেছে, তাদের পরবর্তী বরাদ্দ খতিয়ে দেখতে অর্থ দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ১১ থেকে ১৮ নভেম্বর রাজ্যজুড়ে জনজাতি গৌরব দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে।

পাশাপাশি ‘কৃষক বন্ধু’ প্রকল্পের নাম বদলে ‘মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ করার সিদ্ধান্তও নিয়েছে মন্ত্রিসভা। রাজ্যে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নতুন শিল্পনীতি তৈরির প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সূত্রের খবর, বিশেষ মন্ত্রীগোষ্ঠীর জমা দেওয়া সুপারিশ খতিয়ে দেখার পর আগামী ৫ নভেম্বর মুখ্যমন্ত্রী নতুন শিল্পনীতি ঘোষণা করতে পারেন। এদিন মন্ত্রিসভার বৈঠকে চোরবাগানের পুজোমণ্ডপে দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের