কাঁকিনাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১

গত মঙ্গলবার কাঁকিনাড়া রেল লাইনের ধারে বোমা পড়েছিল। ওই বোমাগুলিকে বল ভেবে খেলতে গিয়েছিল শিশুরা। ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বোমা (BOMB) বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছিল এক শিশুর। জখম হয়েছে আরও এক শিশু। আহত এখন কলকাতায় চিকিৎসাধীন। উত্তর ২৪ পরগনা জেলার কাঁকিনাড়ায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার ৩ দিনের মাথায় গ্রেফতার (ARREST) করা হয়েছে মূল অভিযুক্তকে।

গত মঙ্গলবার কাঁকিনাড়া রেল লাইনের ধারে পড়েছিল বোমা। ওই বোমাগুলিকে বল ভেবে খেলতে গিয়েছিল শিশুরা। আর তারপরেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। গুরুতর আহত হয় ১ শিশু। মৃত্যু হয় একটি শিশুর। এই ঘটনার ঠিক ৭২ ঘণ্টার মাথায় তৎপর পুলিশ গ্রেফতার করে মূল অভিযুক্তকে। উল্লেখ্য, বোমা কাণ্ডে জড়িত একটি চক্র। সেই চক্রের মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে এদিন। এই ঘটনায় এটাই প্রথম গ্রেফতার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শিবা চৌধুরী। তাকে গত শুক্রবার ভাটপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে খবর, ধৃতের কাছ থেকে মজুত রাখা বোমা উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

উল্লেখ্য, ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল ২৮ নম্বর রেল লাইনের ধারে থাকা একটি মাঠে। ওইদিন ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছিল একাধিক বোমা। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত শিশুর নাম নিখিল পাসওয়ান। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল চাঞ্চল্য। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল