T20 World Cup: বৃষ্টিতে ম্যাচ বাতিল হওয়ায় চাপে ইংল্যান্ড

আগের ম্যাচে বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের কাছে হারতে হয়েছিল জস বাটলারদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে বৃষ্টি দুর্ভাগ্য হয়ে ইংল্যান্ডের পিছনে তাড়া করছে। আগের ম্যাচে বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের কাছে হারতে হয়েছিল জস বাটলারদের। আর শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় শেষ চারে ওঠা অনেকটাই কঠিন হয়ে গেল ইংল্যান্ডের পক্ষে। কেননা সুপার টুয়েলভের শেষ দুই ম্যাচে বাটলারদের প্রতিপক্ষ হচ্ছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। উল্টোদিকে অনেকটা সুবিধাজনক পৌঁছে গেল অজিরা।

মেলবোর্নে এদিন সকাল থেকেই শুরু হয়েছিল বৃষ্টি। হতচ্ছাড়া বৃষ্টির কারণে আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত করতে হয়েছিল। একই মাঠে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল গতবারের চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। কিন্তু আউটফিল্ড ভিজে থাকায় সেই হাইভোল্টেজ ম্যাচটিও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। একটি বলও মাঠে গড়ায়নি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে।

অজিদের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ায় অঙ্কের হিসেবে অনেকটাই বিপাকে পড়ে গেল ইংল্যান্ড। এদিনের ম্যাচের আগে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুই দলই একটি করে ম্যাচে হেরেছে এবং জয় পেয়েছে। তাই সেমিফাইনালে যাওয়ার জন্য এই ম্যাচটি দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ ছিল। এদিন এক পয়েন্ট করে পাওয়ায় দুই দলের পয়েন্ট দাঁড়িয়েছে তিনে। তবে নেট রানরেটের নিরিখে পিছিয়ে রয়েছে অ্যারন ফিঞ্চরা। কিন্তু অস্ট্রেলিয়া শেষ দুই ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের। দুই দুর্বল দলকে হারিয়ে নেট রানরেট ভাল জায়গায় নিয়ে যাওয়ার সুবিধা থাকছে ফিঞ্চদের। পক্ষান্তরে, শেষ চারে যেতে হলে ইংল্যান্ডকে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে অবশ্যি হারাতে হবে।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী