হাবড়াতে ডেঙ্গু জ্বরে মৃত্যু হল এক মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি, হাবড়া:ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার হাবড়া হাসপাতালে মৃত্যু হয়েছে এক মহিলার। বছর ২৪এর প্রতিমা মন্ডল সরকারের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার (North 24pgs.District)মসলন্দপুর ঘোষপুর এলাকায়। নিমাই চন্দ্র মন্ডলের স্ত্রী প্রতিমা মন্ডল ছ’দিন আগে জ্বরে আক্রান্ত হন। এরপর টেস্ট করালে তার ডেঙ্গু ধরা পড়ে। বাড়িতেই ৬ দিন ধরে চিকিৎসা চলছিল। শুক্রবার সকালে হঠাৎই পেটে ব্যথা শুরু হয় । পরিবারের লোকেরা তড়িঘড়ি বাউগাছি প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়।শারীরিক অবস্থা অবনতি হওয়ায় হাবড়া হাসপাতালে রেফার করে। হাবড়া হাসপাতালে (Habra Hospital)নিয়ে আসার পর ডাক্তাররা মহিলাকে মৃত বলে ঘোষণা করে।

তবে পরিবারের লোকেদের দাবি ডেঙ্গু জ্বরে এই মৃত্যু হয়েছে। মৃত প্রতিমা মন্ডলের স্বামী নিমাই চন্দ্র মন্ডল জানান, বাড়িতে চিকিৎসার পর একেবারে সুস্থ হয়ে গিয়েছিলেন। জ্বর উধাও হয়ে গিয়েছিল। কিন্তু শনিবার ভোর থেকে হঠাৎ তার পেটে ব্যাথা শুরু হয় ।এরপরই স্থানীয় গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হাবড়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ভেঙে পড়েছেন ওই গৃহবধুর(House wief) পরিবার।ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঘটনা জেলায় এখনো প্রকোপ কমেনি।

প্রতিটি জেলাতে স্বাস্থ্য দপ্তর এবং স্থানীয় পৌরসভা ও পঞ্চায়েতের উদ্যোগে চলছে সচেতনতা প্রচার। ডেঙ্গু দমনে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য দফতর। কিন্তু তারপরেও কোথাও কোথাও প্রাণহানির ঘটনা ঘটছে ।যার মধ্যে অন্যতম ঘটনা হাবড়া।ডেঙ্গু দমনে সাধারণ মানুষকে আরো সচেতন হতে হবে এমনই মনে করছেন চিকিৎসক মহল। রাতে মশারি ব্যবহার করার পাশাপাশি, এলাকা পরিষ্কার রাখা ও জল জমতে না দেওয়া ডেঙ্গু(Dengu) দমনের অন্যতম বড় হাতিয়ার বলে মনে করছে করছেন চিকিৎসকরা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল