চলতি বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি পেলেন এই কিউই ব্যাটসম্যান

জীবন ফিরে পেয়ে নির্দয় হয়ে ওঠেন ফিলিপস। মাঠজুড়ে চার আর ছয়ের ফুলঝুরি ছোটান।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে চলতি বিশ্বকাপে (T20 World Cup) প্রথম সেঞ্চুরি হাঁকালেন নিউজিল্যান্ডের (New Zealand) গ্লেন ফিলিপস (Glenn Phillips)। শনিবার সিডনিতে সুপার টুয়েলভে প্রতিপক্ষ শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে ৬৪ বলে ১০৪ রানের এক অনবদ্য ইনিংস খেলেছেন। ১২ রানের মাথায় জীবন ফিরে পাওয়ার পরে নির্দয়ভাবে পিটিয়েছেন লঙ্কার বোলারদের। কার্যত তাঁর বিধ্বংসী ব্যাটের জেরেই দাসুন শনাকাদের (Dasun Shanaka) ৬৫ রানে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে যাওয়ার আশা জিইয়ে রাখলেন কেন উইলিয়ামসনরা (Kayne Williamson)। 

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক (New Zealand Captain) । কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত কার্যত আত্মঘাতী হওয়ার উপক্রম হয়েছিল। শুরুতেই কিউইদের চেপে ধরেন শ্রীলঙ্কার বোলাররা। ফিন অ্যালেন ১ রানে, ডেভন কনওয়ে ১ রানে এবং কেন উইলিয়ামসন ৮ রানে ফিরে যান। তিন সেরা ব্যাটার ১৫ রানের মধ্যে বিদায় নেওয়ায় নিউজিল্যান্ড একশোর গণ্ডি পেরোতে পারবে কিনা, তা নিয়ে চর্চা শুরু হয়। কিন্তু কিউইদের হয়ে পরিত্রাতা হিসেবে আবির্ভূত হন গ্লেন ফিলিপস (Glenn Phillips)।

দলকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে এদিন মরিয়া হয়ে উঠেছিলেন ডান-হাতি ব্যাটসম্যান। একবারই ভুল করেছিলেন। ইনিংসের সপ্তম ওভারেই লং অফে ক্যাচ তুলেছিলেন। কিন্তু সেই সহজ ক্যাচটা মিস করেন পাথুম নিশাঙ্কা। আর তার পরেই নির্দয় হয়ে ওঠেন ফিলিপস। মাঠজুড়ে চার আর ছয়ের ফুলঝুরি ছোটান। কিউই ব্যাটারের সামনে সত্যিই অসহায় লাগছিল ধনঞ্জয় ডি’সিলভা, লাহিরু কুমারাদের। শেষ পর্যন্ত ৬৪ বলে ১০৪ করে আউট হন ফিলিপস। ১০টি চার ও চারটি ছক্কা হাঁকিয়েছেন।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার