Loading live market data...
Loading active stocks...
Connecting...

জানেন কী, অমিতাভ নয়, জাঞ্জিরের জন্যে প্রথম পছন্দ ছিলেন দিলীপ কুমার, দেব আনন্দ

জাঞ্জির একটি কাল্ট-ক্লাসিক ছবি ছিল, যেটি বিগ বি-এর অভিনয় কেরিয়ারের প্রথম ব্লকবাস্টার চলচ্চিত্র। আর এই ছবিটির পরেই অমিতাভ রাতারাতি বলিউডের সেনসেশন হয়ে গিয়েছিলেন৷

Share:

নিজস্ব প্রতিনিধি: সত্তর দশক থেকে বলিউডে রাজত্ব করে চলেছেন অমিতাভ বচ্চন (AMITABH BACHCHAN)। আজও তাঁর রাজত্ব অব্যাহত। তাঁর অভিনয়, ব্যক্তিত্ব, গাম্ভির্য্য সবটাই আজও মানুষের হৃদয়ে বসবাস করে। তরুণ অভিনেতারা আজও তাঁকে দেখে অনুপ্রাণিত হন। যাই হোক, সত্তর দশকে অমিতাভের অভিনীত একটি ব্লকবাস্টার ছবি ছিল ‘জাঞ্জির’ (Zanjeer)। যার অস্তিত্ব আজও সিনেমা প্রেমীদের কাছে তাজা। এছাড়াও জাঞ্জির অমিতাভ বচ্চনের কেরিয়ারেও অন্যতম সাফল্যতম ছবি। যে ছবিটি অমিতাভকে বারবার বলিউডের রাগী-তরুণ-মানুষ হিসাবে পরিচয় করায়। প্রকাশ মেহরা পরিচালিত এই ছবিটি শুধু ভারতেই নয়, বিদেশেও ব্লকবাস্টার হয়েছিল। জাঞ্জির ছিল চিত্রনাট্যকার জুটি সেলিম খান এবং জাভেদ আখতারের প্রথম সহযোগিতা, যারা সেলিম-জাভেদ নামে পরিচিত। কিন্তু জানেন কী, এই ছবিটির জন্যে বিগ বি প্রথম পছন্দ ছিলেন না। জানা গিয়েছে, এই ছবিটির প্রস্তাব অমিতাভ বচ্চনের কাছে যাওয়ার আগে সেই সময়ের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় অভিনেতাকে অফার করা হয়েছিল। জাঞ্জির একটি কাল্ট-ক্লাসিক ছবি ছিল, যেটি বিগ বি-এর অভিনয় কেরিয়ারের প্রথম ব্লকবাস্টার চলচ্চিত্র। আর এই ছবিটির পরেই অমিতাভ রাতারাতি বলিউডের সেনসেশন হয়ে গিয়েছিলেন৷

জানা গিয়েছে, জাঞ্জির ছবিটির প্রস্তাব প্রথমে দিলীপ কুমার (DILIP KUMAR) এবং দেব আনন্দ (DEV ANAND)কে দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা ছবিটি প্রত্যাখ্যান করেছিলেন। হিন্দি সিনেমার স্ক্রিন আইকন, ভারতীয় চলচ্চিত্রের কোহিনূর (হীরা) নামে পরিচিত, দিলীপ কুমারকে বিজয়ের ভূমিকার জন্য বিবেচনা করেছিলেন ছবির পরিচালক প্রকাশ মেহরা। কিন্তু, দিলীপ কুমার মনে করেছিলেন, তিনি প্রধান অভিনেতা হিসেবেই থাকবেন চিরকাল। তাই তিনি এই ছবি প্রত্যাখ্যান করেছিলেন। তবে বহু বছর পরে, দিলীপ কুমার সেলিমের কাছে স্বীকার করেছিলেন যে, জীবন তিনি তিনটি ছবি প্রত্যাখ্যান করে খুবই ভুল করেছিলেন। একটি জাঞ্জির, বাকি দুটি হল বৈজু বাওরা এবং পিয়াসা। চিরসবুজ তারকা দেবআনন্দের এই ছবিটি প্রত্যাখ্যান করার কারণ, জাঞ্জিরে তাঁর যে ভূমিকা ছিল সেখানে রোমান্টিক ইমেজ খুব কমই ছিল।

কারণ তিনি বলিউডের একজন রোমান্টিক হিরো বলে পরিচিত ছিলেন, তিনি তাঁর ইমেজ হারাতে চান নি। অন্যদিকে রাজ কুমার প্রথমে ছবিটি করতে রাজি হলেও পরে পিছপা হন। এছাড়া ব্যক্তিগত কারণে কাজ করার ইচ্ছে থাকা সত্ত্বেও ধর্মেন্দ্র (DHARMENDRA) ছবিটি করতে পারেননি। মিডিয়া সূত্রে জানা গিয়েছিল, ধর্মেন্দ্রের খালা প্রকাশ মেহরার সঙ্গে কোনও ছবি করতে না করেছিলেন, যদি তিনি এই ছবিটি করেন তাহলে তাঁর মৃতদেহের উপর দিয়ে যেতে হবে বলে দিব্যি দিয়েছিলেন। জাঞ্জির সোভিয়েত ইউনিয়নে অর্থাৎ রাশিয়ায় ব্যপক ব্যবসা করেছিল। ২০১৩ সালে অপূর্ব লাখিয়া পরিচালিত রাম চরণ, প্রিয়াঙ্কা চোপড়া, সঞ্জয় দত্ত এবং প্রকাশ রাজ অভিনীত জাঞ্জিরের রিমেক হয়েছিল। সেটিও বক্স অফিসে দারুণ পারফরম্যান্স করেছিল।

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার