সন্তানরা চাকরি পাক, ছটপুজোতে প্রার্থনা মুখ্যমন্ত্রীর

তিনি বলেন, ‘সূর্য দেব আপনাদের ভালো করুক, ছট মাইয়া মনস্কামনা পূর্ণ করুক’। এদিন তিনি আরও বলেন, সকলের বাড়িতে খুশি থাকুক।

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্তানরা চাকরি (JOB) পাক। এমনটাই প্রার্থনা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। রবিবারে হেস্টিংস নেতাজি স্পোর্টস ক্লাবে ছটপুজোর (CHHAT PUJA) উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী এই কথা বলেন।

তিনি বলেন, ‘সূর্য দেব আপনাদের ভালো করুক, ছট মাইয়া মনস্কামনা পূর্ণ করুক’। এদিন তিনি আরও বলেন, সকলের বাড়িতে খুশি থাকুক। পরিবার ভালো থাকুক। সকলে সুস্থ থাকুক। তাঁর প্রার্থনা, ‘আপনাদের সন্তানরা চাকরি পাক’।

প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন কর্মসংস্থান ও শিল্পের কথা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ একাধিকবার বলেছেন, রাজ্য কর্মসংস্থানে ইচ্ছুক। ছটপুজোর উদ্বোধনে এসেও একই কথা বললেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, রাজ্য সরকার বারবার বলেছে, অন্যতম লক্ষ্য বেকারত্ব সমস্যার সমাধান। সরকারের উদ্যোগে এই লক্ষ্যেই আয়োজিত হয় জব ফেয়ার। অন্যদিকে, রাজ্য সরকার বিশেষ নজর দিয়েছে শিল্পেও।

এদিন নেতাজি স্পোর্টস ক্লাবের মঞ্চ থেকেই তিনি বলেন, তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে ঘাটে নেমে পুজো করুন। তারপর ঘরে ফিরে যান। ছোট সন্তানদের নিয়ে সতর্ক থাকতে বলেন মুখ্যমন্ত্রী। এদিন সকলকে সতর্ক করে তিনি বলেন, কোনও প্ররোচনার ফাঁদে পড়বেন না। শান্তি বজায় রাখুন।  

আরও পড়ুন: ছটপুজোয় ঘাটগুলিতে কড়া নজরদারির পাশাপাশি অতিরিক্ত বাহিনী প্রস্তুত রাখছে লালবাজার

 

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য! ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক